চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকানপাট খুলতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ব্যবসায়ীরা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
10:33 অপরাহ্ন 26, মে 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে করোনা ভাইরাসের জেনোম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে সংক্রমণ রোধে বন্ধ থাকা শপিংমল ও দোকানপাট আগামী ৩০ মে খুলবে কি না- তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর।

মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ২১ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ৩০ মে থেকে দোকানপাট খুলবে।

এ বিষয়ে জানতে চাইলে দোকান মালিক সমিতির সভাপতি বলেন, সরকার রমজান ঈদের ছুটিসহ আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর সরকার যদি মার্কেট খোলার অনুমতি দেয় তাহলে আমরা খুলবো। আর লকডাউন বাড়ালে এবং বন্ধ রাখতে বললে বন্ধ রাখবো। খোলার বিষয়ে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। তবে আমরা এ ব্যাপারে সরকারের মনোভাব জানতে চাইব।

করোনাভাইরাস এখন সব জাগায় ছড়িয়ে পড়ছে, এমন পরিস্থিতিতে আগে মানুষ বাঁচাতে হবে মন্তব্য করে হেলাল উদ্দিন বলেন, একটা সময় দরকার ছিল তখন খোলা হয়েছে। সরকারের ‍অনুমতি নিয়ে আমরা যে মার্কেট খুলেছি সেটা কিন্তু ঈদ মার্কেটের জন্য না। একেবারেই নিতান্ত প্রয়োজনে খুলেছি। যারা ক্রেতা সাধারণ এসেছে তারাও নিতান্ত প্রয়োজনে এসেছে।

তিনি আরও বলেন, ওই কয়েকদিন বেচাকেনা করে কিছু ক্যাশ টাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্জন করতে পেরেছেন। যে টাকা ব্যবসায়ীদের কাছে এসেছে, তা দিয়ে আরো প্রায় দুই মাস চলতে পারবেন।

বর্তমান সময়টাকে যুদ্ধকাল হিসেবে উল্লেখ করে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, যুদ্ধকালে একটা জায়গা থেকে সিদ্ধান্ত আসতে হয়। সে সিদ্ধান্ত মানতে হয়। যেভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সরকার যদি মনে করে আরও ১৫ দিন সিরিয়াস লকডাউনে যাবে বা কারফিউ হবে। তা হতেও তো পারে। আগে তো মানুষ বাঁচাতে হবে।

“তবে আমরা ২৭ বা ২৮ মে’র দিকে সরকারের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইবো। তারপর দোকান খোলা বা বন্ধ রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”

এর আগে ২১ মে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর দোকান মালিক সমিতির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিংমল ঈদের দিন থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে আগামী ৩০ মে শনিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনে যথানিয়মে প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, তিনি কোন ক্ষমতা বলে দোকান খুলবেন আমার জানা নেই। তাকে কি সরকার খোলার বিষয়ে অনুমতি দিয়েছে? বাংলাদেশ দোকান মালিক সমিতি সরকারের নির্দেশে বন্ধ করবে ও খুলবে। কিন্তু তিনি কার নির্দেশে ৩০ মে দোকান খুলতে চান সে বিষয়ে আমরা জানি না।

গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা উল্লেখ করা হয়।

তবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়। তবে সরকারের অনুমতি পেয়েও বেশির ভাগ বড় মার্কেট ও শপিং মল খুলেনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সীমিত আকারে খোলা হয় দোকানপাট।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ সাধারণ ছুটি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া প্রায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।

Tags: করোনাদোকান-মালিক সমিতিব্যবসায়ী
Previous Post

করোনাজয়ী ১১’শ পুলিশ সদস্য

Next Post

গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

Next Post
প্রেসিডেন্টের সাক্ষাৎকারের জন্য প্রস্তুত একজন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

বাংলাদেশি যুবক ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লোগো বানিয়ে মুশফিকের সঙ্গে ডিনার করবেন পাঁচজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT