চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 26, মে 2020
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
প্রেসিডেন্টের সাক্ষাৎকারের জন্য প্রস্তুত একজন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ‘ফাতেমা পরিবহন’ গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাতায়াত অব্যাহত রেখেছিল। বাস চালানোর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা সদরের তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালেই আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফাতেমা পরিবহনের মালিক আব্দুস সোবাহান ওরফে বিচ্চুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মাসুদুর রহমান আরও জানান, গণপরিবহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে বাস চালিয়ে ধরা পড়ে ফাতেমা পরিবহন। সেসব ঘটনায় ট্রাফিক আইনে মামলা করে জরিমানা আদায়ও করা হয়। তবে এরপরও ফাতেমা পরিবহন মহাসড়কে বাস চালিয়ে আসছিল।

সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের আইনজীবী শাহনেওয়াজ খান জানান, গাইবান্ধার পলাশবাড়ী আমলী আদালতে অনলাইনে সাংবাদিক রতনের জামিন আবেদন করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস আবেদনের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও “ফাতেমা পরিবহন” গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাতায়াত অব্যাহত রেখেছিল। এ ঘটনায় জেলার বিভিন্ন থানা পুলিশ একাধিকবার পরিবহনটিকে আটক ও মামলা করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক রতন লেখালেখি করেন।

সেটি শ্রমিক নেতা আব্দুস সোবাহানের দৃষ্টি গোচর হলে তিনি গত ১২ মে রতনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।

Previous Post

দোকানপাট খুলতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ব্যবসায়ীরা

Next Post

লোগো বানিয়ে মুশফিকের সঙ্গে ডিনার করবেন পাঁচজন

Next Post
বাংলাদেশি যুবক ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লোগো বানিয়ে মুশফিকের সঙ্গে ডিনার করবেন পাঁচজন

তিন ফুটবল খেলোয়াড়ের ছবি, যারা বার্সেলোনা দলের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিনেজকে কিনতে কৌতিনহো-গ্রিজম্যান-ডেম্বেলেকে বেচবে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT