চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় যুগের সংঘাত বন্ধে আমেরিকা-তালেবান চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 29, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

দীর্ঘ ১৮ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শর্ত রেখে জঙ্গিগোষ্ঠী তালেবানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার কাতারের রাজধানী দোহায় এই চুক্তি সই হয়। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং দোহায় তালেবানদের মুখপাত্র সোহাইল শাহীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুপক্ষের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়, তালেবানরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো সহযোগী দেশগুলো আফগানিস্তান থেকে আগামী ১৪ মাসের মধ্যে সব সৈন্য সরিয়ে নেবে। তবে তালেবান ও আফগান সরকার সেদেশে আল-কায়দা বা অন্য যে কোনো জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিতে পারবে না।

একই সঙ্গে আফগান সরকার এবং তালেবানের সঙ্গে পরবর্তীতে আলোচনা অব্যাহত থাকবে।

২০০১ সালের সেপ্টেম্বর আফগানিস্তান ভিত্তিক আল-কায়েদা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারসহ কয়েকটি জায়গার জঙ্গি হামলা চালায়। তাতে সহস্রাধিক মানুষ নিহত হয়। এরপর আফগানিস্তানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

তারপর গত প্রায় ১৮ বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ২৪০০ মার্কিন সৈন্য নিহত হয়। সেদেশে এখন ১২ হাজার মার্কিন সেনা রয়েছে।

২০১১ সাল থেকে আফগানিস্তানে শান্তি নিয়ে আলোচনা করতে আসা তালেবান নেতাদের আশ্রয় দিয়েছে কাতার। ২০১৩ সালে তালেবানের একটি কার্যালয় চালু করা হয়, তবে পতাকা নিয়ে বিরোধে সেই বছরই সেটা বন্ধ করে দেয়া হয়।

২০১৮ সালে এ জঙ্গি বাহিনী ঘোষণা করে, তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকে করে শান্তির একটি রোডম্যাপ তৈরি করবে।

কাবুলে টহলরত সেনা সদস্য ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ শেষ পর্যন্ত কাতারে ৯ দফা আলাপ-আলোচনার পর যুক্তরাষ্ট্র-তালেবান এ চুক্তিতে আসতে সম্মত হয়।

দীর্ঘসময় ধরে যুদ্ধ চলা দেশটিকে ঘিরে এমন সমঝোতায় আসতে পারায় দু’পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে৷

বিশ্লেষকরা মনে করেন, এই চুক্তি ট্রাম্পকে আগামী জাতীয় নির্বাচনে জনসমর্থন আদায়ে সহযোগিতা করবে।

Tags: মার্কিন-তালেবান চুক্তি
Previous Post

জেলেই তৎপর জঙ্গিরা, অ্যাপে চলছে কার্যক্রম

Next Post

বিয়ে করলেন টয়া, পাত্র অভিনেতা শাওন

Next Post

বিয়ে করলেন টয়া, পাত্র অভিনেতা শাওন

পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT