চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলেই তৎপর জঙ্গিরা, অ্যাপে চলছে কার্যক্রম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 29, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, অপরাধ
A A

আত্মীয়-স্বজন সেজে কারাগারে আটক জঙ্গিদের সঙ্গে দেখা করছে অন্য জঙ্গিরা। তাদের মাধ্যমে শীর্ষ জঙ্গিদের বিভিন্ন নির্দেশনা ও পৌঁছে যাচ্ছে অন্য জঙ্গিদের কাছে। এছাড়াও অনলাইনে নিরাপদ (প্রোটেক্টেড) অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে জঙ্গি কার্যক্রম।

এসব তথ্য জানিয়ে শনিবার বিকালে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৪।

আশুলিয়া ও ধামরাই থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের আটকের বিষয়ে বিস্তারিত জানান র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।

আটকেরা হলেন অলিউল ইসলাম সম্রাট ওরফে আব্দুল্লাহ, মোয়াজ্জিম মিয়া শিহাদ ওরফে আল্লাহর গোলাম, সবুজ হোসেন আব্দুল্লাহ এবাজ উদ্দিন, আরিফুল হক আরিফ ওরফে হৃদয় ও রাশিদা হুমায়রা।

সেসময় তাদের কাছ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মোজাম্মেল হক বলেন, ‘জেলে থাকা জঙ্গিদের নির্দেশনা বাইরে আসছে। গ্রেপ্তারের পর জঙ্গিরা জেলে বিভিন্ন সেলে থাকে। সেখানে কারও সঙ্গে দেখা করার সুযোগ কম। কিন্তু যখন আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করে তখন পরোক্ষভাবে বাইরের জঙ্গিরা আত্মীয় পরিচয়ে তাদের সঙ্গে দেখা করছে।’

‘‘সেখান থেকে বিভিন্ন বার্তা বাইরে আসছে এবং জঙ্গিদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দুর্ধর্ষ জঙ্গিদের সঙ্গে স্বজনরা দেখা করার সময় গোয়েন্দা সংস্থার লোকদের থাকা উচিত। এটা হলে জেলখানা থেকে জঙ্গিবাদের যে তথ্য আসছে সেটা বন্ধ হবে।’’

তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা জেলখানা থেকেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে। জেলখানায় থাকাকালে মিলছে দুর্ধর্ষ জঙ্গিদের সংস্পর্শ। সেখানেই জঙ্গি কার্যক্রমের দিক-নির্দেশনা পাচ্ছে এবিটি সদস্যরা। পরে জামিনে বেরিয়ে ফেসবুক ছাড়াও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জঙ্গি কার্যক্রম পরিচালনা এবং সদস্য সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছে। এবিটির শীর্ষ পর্যায়ের স্থানীয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ও পরিচিতি বাড়ানোর চেষ্টাও চলছে অনলাইন প্লাটফর্মে।’

জেলখানায় জঙ্গিদের সঙ্গে আত্মীয়-স্বজনদের দেখা করার ক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

র‌্যাব-৪ অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এবিটির এই পাঁচ সদস্যকে আটক করে র‌্যাব-৪।

‘‘আটক অলিউল ইসলামের সঙ্গে কারাগারেই ইতোপূর্বে গ্রেপ্তার হয়ে সেলে বন্দি থাকা মাওলানা জসিমুদ্দীন রাহমানির অনুসারী শীর্ষ জঙ্গিদের সঙ্গে পরিচয় হয়। তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি দক্ষিণ অঞ্চলের আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন।

অলিউল এইচএসসি পাসের পর কিছুদিন স্থানীয় মসজিদে আরবি শিক্ষা গ্রহণ করেন। আনসারুল্লাহ বাংলা টিমে সম্পৃক্ততার কারণে ২০১৯ সালে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।’’

তিনি আরও বলেন, ‘আটক মো. মোয়াজ্জিম মিয়া ছাত্র জীবন থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যক্রম তাকে আকৃষ্ট করতো। ধীরে ধীরে তিনি সশস্ত্র জঙ্গিবাদ এ অংশ গ্রহণে আগ্রহী হয়ে ওঠে। আটক মো. সবুজ হোসেন ও আরিফুল এইচএসসি পাশ করে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মো. মোয়াজ্জিম মিয়ার সরাসরি সংস্পর্শে আসে এবং তার কার্যক্রমে উদ্ধুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে জড়িয়ে পড়েন। কাতারে থাকাকালীন সময়ে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হয়। বর্তমানে তিনি ধামরাইসহ মানিকগঞ্জ জেলার নারী শাখার প্রধান সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেলেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে এ র‌্যাব কর্মকর্তা জানান, মোবাইল ফোন ছাড়া ট্যাবে ওয়াইফাই সংযোগের মাধ্যমে তিনি অনলাইনে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অনলাইনে জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য ফেসবুকসহ বিভিন্ন প্রোটেক্টেড অ্যাপস ব্যবহার করে। আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতাদের সাথে তার অনলাইন গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এবং সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করেন। তারা দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত। তারা ফেসবুকের ম্যাসেঞ্জারে বিভ্ন্নি উগ্রবাদী গ্রুপের অ্যাডমিন।

Tags: র‌্যাব-৪
Previous Post

সড়কে আবারও মৃত্যুর মিছিল

Next Post

দেড় যুগের সংঘাত বন্ধে আমেরিকা-তালেবান চুক্তি

Next Post

দেড় যুগের সংঘাত বন্ধে আমেরিকা-তালেবান চুক্তি

বিয়ে করলেন টয়া, পাত্র অভিনেতা শাওন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT