চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ পরিচালনায় গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নাই

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:05 অপরাহ্ন 11, জুন 2017
in সম্পাদকীয়
A A
Sheikh Hasina one eleven

বিগত বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট তৈরির প্রেক্ষাপটে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনীতিবিদদের বিরুদ্ধে জোরেশোরে দুর্নীতির অভিযোগ আনতে থাকে। এর ধারাবাহিকতায় ২০০৭ সালের ১৬ জুলাই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গ্রেফতার হন। গ্রেফতারের দীর্ঘ ১১ মাস পর এক পর্যায়ে সেই সরকার ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। পরবর্তীকালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে স্লো-পয়জনিং এবং কারাগারে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা না করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার অভিযোগ করেছেন। সেই দিনগুলোর দিকে ফিরে তাকালে আমরা অরাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা দেশকে বিরাজনীতিকরণের এক ভয়াবহ ষড়যন্ত্রের কালো দিক দেখতে পাই। ক্ষমতায় এসে সুষ্ঠু নির্বাচনের যে গুরুদায়িত্ব তাদের ছিল সেই পথ থেকে দূরে সরে তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করে দেশকে রাজনীতিশূন্য করার দিকে হেঁটেছে। জরুরি আইন জারির মাধ্যমে ঘরোয়া রাজনীতিকেও তারা নিষিদ্ধ করেছিল। উদ্দেশ্য পরিস্কার। সাংবিধানিক সময়সীমার বদলে দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থাকার জন্য জন্য তারা এসব করেছে। ৯০’র দশক থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের অদূরদর্শিতায় অতিষ্ঠ জনগণ শুরুতে সেই অগণতান্ত্রিক সরকারের তথাকথিত দুর্নীতিবিরোধী প্রচারণাকে স্বাগত জানালেও পরে এর কুফল বুঝতে পেরে তাদের ওপর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেয়। যার কারণে শেখ হাসিনা এবং খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদকে তারা মুক্তি দিতে বাধ্য হয়। এর মাধ্যমে প্রমাণ হয়েছে গণতান্ত্রিক রাজনীতি ছাড়া দেশ পরিচালনা এবং দেশের উন্নয়নে অন্য কোন বিকল্প নেই। আমাদেরকে স্বীকার করতে হবে যে, রাজনৈতিক নেতৃত্বের ভুল পথে অগ্রসর হওয়ার কারণেই তৎকালীন এই সংকট তৈরি হয়েছে। রাজনীতিবিদরা এমন শিক্ষা পাওয়ার পরও বিষয়টি পুরোপুরি ধারণ করতে পেরেছে বলে আমাদের মনে হয় না। তারপরও মনে রাখতে হবে, দেশ এবং জনগণের কল্যাণে সবশেষে গণতান্ত্রিক রাজনীতি ছাড়া আর কোন পথ নেই। তাই ভবিষ্যতে এমন সংকট সৃষ্টির ফলে কোন অগণতান্ত্রিক শক্তি যাতে দেশকে আর বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিতে না পারে সেজন্য রাজনৈতিক নেতৃত্বকে সব সময় সচেতন থাকতে হবে।

Tags: সম্পাদকীয়
Previous Post

ট্রাম্প ব্রিটেন সফর স্থগিত করায় ‘অবাক’ টেরেসা মে

Next Post

ফাইনালের স্বপ্ন নিয়ে বার্মিংহামে বাংলাদেশ

Next Post

ফাইনালের স্বপ্ন নিয়ে বার্মিংহামে বাংলাদেশ

আ. লীগ সম্পাদকের কাছে শিবিরের হামলায় পঙ্গু ছাত্রলীগ নেতার চাকুরির আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT