চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেবার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 01, জুন 2017
in অর্থনীতি
A A

আগামী তিন অর্থবছরের মধ্যে এ দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এজন্য বিড়ির বিদ্যমান ট্যারিফ মূল্য বিলুপ্তির পাশাপাশি ফিল্টারবিহীন ও ফিল্টারযুক্ত বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্কহার যথাক্রমে ৩০ শতাংশ ও ৩৫ শতাংশতে কোন পরিবর্তন করা হবে না বলে তিনি জানান।

তবে করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের মূল্য ১৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্যাকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এবং এই মূল্য ১ জুন ২০১৭ থেকে কার্যকর হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার বিকেলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মুহিত বলেন: বিড়ির ভয়াবহতা সিগারেটের চেয়েও বেশী। বিড়ি এখন আর বিড়ি নয়। এইটি মোটামুটি একটি সস্তা সিগারেট এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এক সময় দেশের দরিদ্র জনগণের বিনোদনের অন্যতম অবলম্বন ছিল বিড়ি। কিন্তু বর্তমানে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিনোদনের অনেক উপাদান পৌঁছে গেছে। এছাড়া, বিড়ি শিল্পে যে শ্রমিক আগে ছিল এখন তার ৯০ ভাগই আর নেই।

মন্ত্রী বলেন: দেশের সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এবং ধূমপানজনিত চিকিৎসা ব্যয় বিবেচনায় এই খাত টিকিয়ে রাখার যৌক্তিক কোন কারণ নেই। দেশিয় শিল্পের শ্রমিক স্বার্থ বিবেচনায় নিয়ে বিড়ি খাতের শুল্ক হারে বিগত বছরগুলোতে তেমন কোন উল্লেখযোগ্য সংস্কার বা পরিবর্তন আনা হয়নি। বর্তমান কর কাঠামো অনুযায়ী সহজলভ্যতার কারণে অনেক ভোক্তা এর ব্যবহারের সুযোগ নেয় এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী তিন অর্থবছরের মধ্যে এ দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেব।

 

Tags: জাতীয় বাজেট ২০১৭-১৮
Previous Post

উন্নয়নের মহাসড়কে চলতে দুর্নীতি নিয়ন্ত্রণ জরুরি

Next Post

জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন জনবল নিয়োগে বাজেট বরাদ্দ

Next Post

জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন জনবল নিয়োগে বাজেট বরাদ্দ

উইকেটের দেখা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT