চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের মহাসড়কে চলতে দুর্নীতি নিয়ন্ত্রণ জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:15 অপরাহ্ন 01, জুন 2017
in সম্পাদকীয়
A A

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শিরোনামে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, আগামী অর্থবছরে খরচের চেয়ে অর্থ সংগ্রহের দিকেই বেশি জোর দেয়া হয়েছে। অর্থ সংগ্রহের জন্য রাজস্ব আদায়ে বড় লক্ষ্যমাত্রা অর্জনে করের আওতা সম্প্রসারিত করার পাশাপাশি অনেক পণ্যে কর বাড়ানোর প্রস্তাবের প্রভাব সবশেষে সাধারণ মানুষের ওপর পড়বে বলে আমরা মনে করি। কেননা বিভিন্ন মশলা, সোন্দর্য প্রসাধন সামগ্রী ও ফাস্ট ফুডসহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দাম বাড়ার বিষয়টি সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হবে। তবে চাল, ডাল, মুড়ি, চিড়া, চিনি ও আখের গুড়, মাছ, মাংস, শাক সব্জি, তরল দুধ, লবণের দাম স্থিতিশীল থাকা ও ৯৩ ধরনের জীবন রক্ষাকারী ওষুধকে ভ্যাট অব্যাহতি দেয়ার বিষয়টি ইতিবাচক। বিড়ি, সিগারেটের দাম বৃদ্ধির ঘটনা ইতিবাচক হলেও এনবিআর খাতে আয়ের লক্ষ্যমাত্রা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে পারে। এবারের বাজেটে সার্বিকভাবে ঘাটতি ১ লাখ ১২ হাজার ২শ’ ৭৫ কোটি টাকা। বিশাল অংকের এই ঘাটতি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলেও বাজেট বাস্তবায়নে আমরা আশাবাদী হতে চাই। এবারের বাজেটে কৃষক থেকে শুরু করে সব ধরনের মানুষের মতামতের প্রতিফলন হওয়া, বিশেষ করে প্রথমবারের মতো শিশুদের মতামত নেয়ার বিষয়টি প্রশংসাযোগ্য। তাদের মতামতের প্রতিফলনের মধ্য দিয়ে বাজেটে প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রাধান্য পাবে বলেই আমাদের বিশ্বাস। এছাড়া টাকার অংকে শিক্ষায় এবার বরাদ্দ বাড়ার বিষয়টিও ইতিবাচক। চ্যানেল আই আয়োজিত ‘শিক্ষা বাজেট’ আলোচনায় শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তৃণমূল থেকেও অবশ্য এ বিষয়ে মতামত এসেছিল। চ্যানেল আই’র ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ যার একটিতে অর্থমন্ত্রী নিজে যোগ দিয়েছিলেন এবং বাজেট বক্তৃতায় সেটা উল্লেখ করেছেন, তাও তৃণমূলের মতামত তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এ সুযোগে আমরা চ্যানেল আই’র পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি উন্নয়নের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের কথা বলেছেন। আমরা মনে করি, এর সঙ্গে মূল বাজেট মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়ক এবং ব্যবসাবান্ধব হওয়া বেশি জরুরি। এছাড়া দুর্নীতিকে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায় বলে স্বীকার করতে হবে। তাই শুধু বরাদ্দ নয় বরং তা বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠতে পারে বলে আমরা মনে করি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়াই নয়, উন্নয়নের ক্ষেত্রে স্বপ্নের দিগন্ত আরো প্রসারিত হোক, আমরা এমনটাই কামনা করি।

Tags: সম্পাদকীয়
Previous Post

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দুই লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা

Next Post

দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেবার পরিকল্পনা

Next Post

দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেবার পরিকল্পনা

জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন জনবল নিয়োগে বাজেট বরাদ্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT