চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে লাঠিয়ালদের ভূমিকা মেনে নেওয়া যায় না: ড. কামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

দেশে কোনো রকমের সন্ত্রাস, জোর জবরদস্তি, লাঠিয়ালদের ভূমিকা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অাহ্বায়ক নেতা ড.কামাল হোসেন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন আরো বলেন, যারা রুগ্ণ রাজনীতি করে, যারা লাঠিয়াল ব্যবহার করে, যারা কালো টাকা ব্যবহার করে, যারা জনগণকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।

বিজয় উদযাপনের জন্য আজকে এতো লোক স্মৃতিসৌধে সমবেত হয়েছেন উল্লেখ করে কামাল হোসেন বলেন, এত লোকজন উপস্থিত হয়েছে দেখে খুব উৎসাহিত হচ্ছি। দেখে বোঝা যাচ্ছে, লোকের উপস্থিতি বাড়ছে, কমছে না। মানুষ সচেতন হচ্ছে। স্বাধীনতাকে যে মূল্য দিয়ে অর্জন করতে হয়েছে, তা এখানে এসে স্মরণ করা দরকার।

‘‘লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে। তাদের জীবনদানকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করি, সে বিষয়ে আমাদের শপথ নেওয়া দরকার। যারা জীবন দিয়েছিল, তারা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যেখানে সব মানুষ নিরাপদে থাকবে, তাদের কাজকর্ম পাবে, দেশে আইনের শাসন থাকবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ—এই চার মূলনীতি প্রতিষ্ঠার জন্য লাখো লাখো মানুষ জীবন দিয়েছিল। সেই বিষয়টি স্মরণ করতে করতে আমরা বলি, দেশকে এগিয়ে নিয়ে যাব।’’

গণফোরামের এ শীর্ষ নেতা বলেন, আসুন আমরা ঐক্যকে সুসংহত করি। যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম, সেই শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো দিক থেকে এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

এ সময় ড. কামাল হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম নেতা মোস্তাফা মহসীন মন্টু প্রমুখ।

Tags: জাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনলিড নিউজ
Previous Post

নোয়াখালীতে জয়নুল আবেদিনের গাড়িতে হামলা

Next Post

সিলেটে যেভাবে চলছে আওয়ামী লীগ-বিএনপির নির্বাচনী প্রচারণা

Next Post

সিলেটে যেভাবে চলছে আওয়ামী লীগ-বিএনপির নির্বাচনী প্রচারণা

লঙ্কানদের নিয়ে খেলছে কিউই ব্যাটসম্যানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT