চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে চা পানের প্রবণতা বেড়েছে, বিশাল অর্থনৈতিক লেনদেন

শাইখ সিরাজ by শাইখ সিরাজ
7:25 অপরাহ্ন 18, জানুয়ারি 2016
in অর্থনীতি
A A

গত এক দশকে গ্রামবাংলার মানুষের চা পানের প্রবণতা বেড়েছে ব্যাপক। গ্রামের ১৫ থেকে ৮০ বছর বয়সী নারী-পুরুষ প্রতিদিন চা পান করেন ২ থেকে ২০ কাপ পর্যন্ত যার বার্ষিক অর্থমুল্য বিশাল। অথচ এই বিপুল আর্থিক লেনদেন একবারেই চোখের আড়ালে। চ্যানেল আই এখন থেকে মাঝে মাঝেই তুলে ধরবে আড়ালে পড়ে থাকা এমন সব অর্থনেতিক কর্মকান্ডের চিত্র।

উঠতে বসতে চা, আপ্যায়নে চা, তৃষ্ণা বা বিতৃষ্ণায় চা। নেশায় চা, স্বাদে কিংবা বিস্বাদেও চা। চা ছাড়া জীবন যেনো অচল গ্রাম বাংলায়। চা মুখে দিয়ে দিন শুরু। শেষ চুমুক দিয়ে দিনের সমাপ্তি। তাহলে গ্রামের একজন মানুষ দিনে পান করছেন কত কাপ চা?

ঝালকাঠির গাবখান ব্রিজ এলাকার মধ্যবয়স্ক একজন মজা করেই বলেন, কি করমু? এই চা কাপ খাই আর বুদ্ধি করি। কয় কাপ চা খান এমন প্রশ্নের জবাবে অপর একজন বৃদ্ধ ব্যক্তি বলেন আমি রাত এগারোটার সময়ও খাই। একটার পর একটা চা খাই, ভাত না খাইলেও হয়।

একই প্রশ্নের জবাব আরও দশ থেকে বারো জনের কাছে জানতে চাওয়া হলে এদের মধ্যে দৈনিক দুই থেকে দশ কাপ পর্যন্ত চা পানে অভ্যস্ত ব্যক্তি পাওয়া যায়।

১৬ কোটি মানুষের এই উন্নয়নশীল দেশে তৃণমূলের মানুষের প্রতিদিনের চা পানের হিসাবটি বলে দেয় অনেক কথা। একজন মানুষ যদি গড়ে দুই কাপ চা খায়, ১৬ কোটি মানুষের মধ্যে চার কোটি মানুষ যদি চা খায় তাহলে ৮ কোটি আর এক কাপ চা গড়ে যদি পাঁচ টাকা হয় তাহলে ৪০ কোটি টাকা শুধু চা খাওয়া হয়।

গাবখান ব্রিজ এলাকায় এসে দেখা যায় যে এখানকার লোকজন গড়ে পাঁচ কাপ খায়। মানে প্রায় একশো কোটি টাকার চা প্রতিদিন গড়ে বাংলাদেশের মানুষ চায়ের পেছনে ব্যয় করে। এর বাইরেও রয়েছে শহরের হিসাব, দেশব্যাপী প্যাকেটের দানা, গুড়ো বা টি-ব্যাগে চা বিক্রির হিসাব।

অর্থের লেনদেন যেখানে সেখানেই অর্থনীতি। দিনে যদি একশো কোটির হিসাব দাড়ায় চা বাবদ তাহলে বছরে দাড়ায় ৩৬ হাজার ৫০০ কোটি টাকা। যা পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। একই হিসাব দাড়াতে পারে পান-বিড়ি-সিগারেট, পুড়ি-সিঙ্গারা, কিংবা পাউরুটি কলায়।

হিসেবের আড়ালেই পড়ে থাকে এই বিশাল অঙ্কের হিসাবটি। কাপের পর কাপ শুধু চা পান নয় এর মধ্য দিয়ে তৃণমূল মানুষের প্রতিদিনকার পাল্টে যাওয়া জীবনের চিত্র ফুটে উঠে। যা আমাদের মুল অর্থনীতির সাথে যুক্ত হতে পারে। আর এর মধ্য দিয়ে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রগতির চিত্রগুলো উঠে আসতে পারে।

Tags: চাচা পান
Previous Post

মার্কিন নিষেধাজ্ঞায় নতুন অবস্থানে ইরান

Next Post

চলে গেলেন ঈগল গিটারিস্ট

Next Post

চলে গেলেন ঈগল গিটারিস্ট

যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT