চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব আদালতকক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর প্রক্রিয়া শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্টসহ দেশের প্রতিটি আদালতকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এবিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. মো. জাকির হোসেন বুধবার সাংবাদিকদের জানিয়েছেন: হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসন আপিল ও হাইকোর্ট কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ১০০ টি প্রতিকৃতি সংগ্রহ করা হয়েছে। চলমান অবকাশের মধ্যেই আপিল ও সকল হাইকোর্ট কক্ষে প্রতিকৃতি টাঙানো হবে। অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় দেশের সকল অধস্তন আদালতকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে।  এরই মধ্যে অনেক আদালতে প্রতিকৃতি টাঙানো হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস আদালত কক্ষে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে ২৯ আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ দেশের সব আদালত কক্ষে দুই মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশ দেন।

Tags: সুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

অভিজাত এলাকার ফ্ল্যাটেও অবৈধ ক্যাসিনোর রমরমা ব্যবসা

Next Post

নিখোঁজের ৪ দিন পর ক্ষতবিক্ষত যুবকের মরদেহ

Next Post

নিখোঁজের ৪ দিন পর ক্ষতবিক্ষত যুবকের মরদেহ

৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন রাবি শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT