চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন রাবি শিক্ষার্থী

সুব্রত গাইন by সুব্রত গাইন
4:25 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, রাজশাহী, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে নগরীর মতিহার থানা পুলিশ তাকে রক্ষা করে। মঙ্গলবার রাত ৩ টার দিকে নগরীরর ধরমপুর এলাকার যোজক টাওয়ারের একটি বাসায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম শ্যামল বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অধ্যাপক বিথীকা বণিকের ভাই।

ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক বিথীকা বণিকের ভাই শ্যামল তার বোনের বাসায় থাকতেন। ওই ছাত্রী বিথীকা বণিকের বাসায় গিয়ে তার সন্তানকে পড়াতেন। মঙ্গলবার রাতেও পড়াতে গেলে তিনি ওই রাতে সেখানেই থাকেন। কিন্তু দিবাগত রাত ৩টার দিকে শ্যামল ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করছে বলে ৯৯৯- নম্বরে কল দেন। পরে পুলিশ গিয়ে তাকে ওই বাসা থেকে উদ্ধার করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন: ভুক্তভোগী ছাত্রী মঙ্গলবার রাতে ওই বাসায় পড়াতে যান। সেদিন শিক্ষকের সাথে ভালো সম্পর্ক থাকায় রাতে তার বাসায় থাকেন। কিন্তু রাতে শ্যামল তার শ্লীলতাহানির চেষ্টা করছে বলে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে আমরা তাকে বাসা থেকে উদ্ধার করি।

ওসি আরও জানান: ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কি-না তা নিশ্চিত হতে তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

নিখোঁজের ৪ দিন পর ক্ষতবিক্ষত যুবকের মরদেহ

Next Post

ভারত ম্যাচ বাংলাদেশ কোচের চোখে ‘আশীর্বাদ’

Next Post

ভারত ম্যাচ বাংলাদেশ কোচের চোখে ‘আশীর্বাদ’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ: ৩৭ হাজার থেকে ৩৫ জন নির্বাচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT