চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় স্টার্ট-আপদের জন্য আইসিটি বিভাগ ও আইবিএমের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 08, মার্চ 2017
in তথ্যপ্রযুক্তি
A A

দেশীয় স্টার্ট-আপদের জন্য ‘আইবিএম গ্লোবাল অন্ট্রাপ্রেনিওর প্রোগ্রাম’ চালু করল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস(আইবিএম) কর্পোরেশন।

গ্লোবাল অন্ট্রাপ্রেনিওর প্রোগ্রাম চালু করতে আইসিটি ডিভিশন ও আইবিএম এর সমঝোতা স্মারক সই করেছে।

এই উদ্যোগের অধীনে নির্বাচিত স্টার্ট-আপ পাবে পরামর্শ, ১২ হাজার ডলার মূল্যের আইবিএম ক্লাউড ক্রেডিট এবং আইবিএম কগনিটিভ ব্যবহারের সুযোগ, থাকছে ব্যবসায়িক উন্নয়নে আইবিএম ক্লাউড ব্যবহারের সুযোগও।

আইবিএম গ্লোবাল অন্ট্রাপ্রেনিওর প্রোগ্রাম এর আওতায় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদেরকে আইবিএম ক্লাইড ও আইবিএম ক্লাউড প্লাটফর্ম ব্লুমিক্স এর ওয়াটসন এপিআইসমূহ(এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ব্যবহার করতে পারবে।  আইবিএম এর সুবিশাল বৈশ্বিক নেটওয়ার্কের বড় বড়  গ্রাহক, পরামর্শক এবং উদ্ভাবন কেন্দ্রগুলোর সাথে দেশীয় ঊদ্ভাবনগুলোকে তরিৎ সংযোগ স্থাপন, উন্নয়ন ও প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে।

আইবিএম এর গ্লোবাল অন্ট্রাপ্রেনিওর প্রোগ্রামের আওতায় আইবিএম ক্লাউড পোর্টফোলিও ও ব্লুমিক্সে ওয়াটসন এপিআইগুলো ব্যবহার করে বাংলাদেশী স্টার্ট-আপগুলো যাতে সহজেই তাদের উদ্যোগগুলোর মাধ্যমে উপার্জনের সক্ষমতা অর্জনে সহায়তা করা হবে। সবচেয়ে জরুরী হলো, এর মাধ্যমে দেশীয় উদ্যোগগুলো বৈশ্বিক পন্থায় দ্রুত গতিতে বাজারে স্থান করে নেবে ও সে সকল উদ্যোগের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

এই কর্মকান্ডের অংশ হিসেবে, ব্লুমিক্স প্লাটফর্ম ব্যবহার করে ওয়াটসন, ক্লাউডান্ট ও কর্মসম্পাদন ব্যবস্থাপনাসহ ১৫০ ধরণের সেবা নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া, সেবা সহায়তা হিসেবে ক্লাউড পরিসেবার নির্দিষ্ট সার্ভার, ক্লাউড সার্ভার বা উভয়ের মিশ্রিত সেবা গ্রহণ করতে পারবে।

নানা ধরণের আয়োজন, সিআইও(চীফ ইনফরমেশন অফিসার) ও উদ্যোক্তাদের সাথে সরাসরি সংযোগ ঘটিয়ে আইবিএম নতুন, সম্ভাবনাময় প্রযুক্তি কোম্পানীগুলোকে তাদের উত্থান, সম্পৃক্তি এবং অংশীদারিত্ব নিশ্চিত করার ব্যবস্থা করবে যা শুরুতেই যে কোন উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ। পণ্য উদ্ভাবন ও উন্নয়নে এ সকল উদ্যোগগুলোকে আইবিএম এর স্থানীয় ও বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানও  করা হবে।

Previous Post

উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় টেক জায়ান্টদের প্রতিক্রিয়া

Next Post

একটি মিউজিক ভিডিও আর ফেরদৌসী প্রিয়ভাষিণী

Next Post
‘ও আমার দেশের মাটি’ মিউজিক ভিডিওর দৃশ্য

একটি মিউজিক ভিডিও আর ফেরদৌসী প্রিয়ভাষিণী

নারী দিবসে নারী নেতৃত্বে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT