চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় টেক জায়ান্টদের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 08, মার্চ 2017
in তথ্যপ্রযুক্তি
A A

উইকিলিকসের ফাঁস করা তথ্যের প্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে অ্যাপল, স্যামসাং ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টগুলো।

উইকিলিকস মঙ্গলবার আমেরিকার স্পাই এজেন্সির(সিআইএ) হ্যাকিং টুল নিয়ে বেশ কিছু বার্তা প্রকাশ করেছেন। সেখানে অভিযোগ তোলা হয় সিআইএ স্মার্টফোন ও স্মার্ট টিভিতে মাইক্রোফোন লাগিয়ে আড়ি পাতার পদ্ধতি বের করে ফেলেছে।

এই ব্যাপারেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে এসব টেক ফার্ম। টেক ফার্মগুলোর মধ্যে অ্যাপলের বিবৃতি সবচেয়ে বেশি বিস্তৃত।

এরই মধ্যে কিছু অস্থিতিশীলতা তারা লক্ষ্য করেছেন জানিয়ে তারা বলেছেন, বর্তমানের আইফোনগুলো ভোক্তাদের সর্বোচ্চ তথ্য নিরাপত্তা দেয়, এবং আমরা সেটা নিয়ে কাজ করেই যাচ্ছি। আমাদের পণ্য এবং সফটওয়্যার এমনভাবে তৈরি যেন নিরাপত্তা বিষয়ক তথ্যগুলি খুব সহজেই তাদের হাতে পৌঁছে যায়। আর আমাদের ভোক্তাদের ৮০ শতাংশ আমাদের অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সনটি ব্যবহার করছেন।

আর আমাদের বর্তমানের বিশ্লেষণ বলছে, বেশ কিছু তথ্য সামনে এসেছে। তবে আমরা আমাদের ভোক্তাদের সর্বশেষ আইওএস ভার্সন ডাউনলোড করতে বলতে চাই সিকিউরিটি আপডেটের কারণে।

স্যামসাং টিভির মধ্যে দিয়ে হ্যাক করার বিষয়ে তিনি বলেছেন, ভোক্তাদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ব্যাপারটি নিয়ে আমরা সচেতন।

উইকিলিকস আরো জানিয়েছে সিআইএ এমন কিছু ম্যালওয়্যার তৈরি করেছে যেটা মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিচালিত কম্পিউটারগুলোকে টার্গেট করবে।

মাইক্রোসফটের এক কর্মকর্তা বলেছেন, আমরা এই রিপোর্টটির ব্যাপারে সচেতন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। যদিও এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি গুগল।

তবে ২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যেকার সময়ের এসব তথ্য সত্যি কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি সিআইএ। এই ব্যাপারে সাবেক এক সিআইএ পরিচালক বলেছেন, যা পড়ছি সেসব যদি সত্যি হয় তাহলে সিআইএর ব্যবহৃত কার্যপদ্ধতি, ও উপাদান ব্যাহারের ক্ষেত্রে এটি হবে সবচেয়ে বড় ক্ষতিকর লিক। আর অন্যদিক থেকে দেখতে গেলে এটা আমার দেশ ও বন্ধুদের আরো অনিরাপদ করে তুলবে।

Tags: উইকিলিকস
Previous Post

লিটনের রেকর্ড ভাঙতে ওপেনিংয়ে তুষার চমক

Next Post

দেশীয় স্টার্ট-আপদের জন্য আইসিটি বিভাগ ও আইবিএমের উদ্যোগ

Next Post

দেশীয় স্টার্ট-আপদের জন্য আইসিটি বিভাগ ও আইবিএমের উদ্যোগ

‘ও আমার দেশের মাটি’ মিউজিক ভিডিওর দৃশ্য

একটি মিউজিক ভিডিও আর ফেরদৌসী প্রিয়ভাষিণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT