চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও বিচারকদের জনগণের আদালতে দাঁড় করানোর এখনই সময়: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:41 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুর্নীতিবাজ সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিচারক ও বিচারপতিদের জনগণের আদালতে দাঁড় করানোর এখনই সময়’ মন্তব্য করে এক রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন: কেবলমাত্র তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

বিচারপতি মোঃ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়টি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। “সাভার থানা অসহায় পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ বনাম বিজ্ঞ জজ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আপিল ট্র্যাইব্যুনাল ঢাকা ও অন্যান্য” মামলার এই রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন: দেশের কৃষক, শ্রমিক ও গার্মেন্টস শ্রমিকসহ সকল প্রকার শ্রমজীবী মানুষ এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী শ্রমিক ভাইবোনদের রক্ত পানি করা টাকা আমাদের মত রাষ্ট্রের সকল বেতনভোগী কর্মকর্তা-কর্মচারী, বিচারক, বিচারপতি, সামরিক-বেসামরিক বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারীদের অন্ন সংস্থানের মাধ্যম। শ্রমিক ভাই বোনদের কষ্টার্জিত অর্থে আমাদের পরিবারের ভরণপোষণ, পড়ালেখাসহ যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা হয়। মেহনতি শ্রমিক ভাই-বোনেরা আমাদের মত সকল বেতনভোগীদের তাদের কষ্টার্জিত অর্থ প্রদান করে এই জন্য যে, আমরা যেন আমাদের নিজ-নিজ দায়ীত্ব সৎভাবে, দক্ষতার সাথে এবং নিরপেক্ষতা ও দেশপ্রেমের সাথে করতে পারি। আমাদের মেহনতি শ্রমিক ভাই-বোনেরা কোনদিন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দেশের সম্পদ লুট করার মতো কোন কাজ করে না। দেশের সম্পদ লুটতরাজ করে হাতেগোনা কতিপয় কর্মকর্তা-কর্মচারি।

হাইকোর্ট বলেন: মেহনতি কৃষক-শ্রমিক ভাই বোনদের কষ্টার্জিত অর্থ সকল বেতনভোগী কর্মকর্তা- কর্মচারীদের জন্য ব্যয় হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু সংখ্যক বেতনভোগী কর্মকর্তা-কর্মচারী কৃষক-শ্রমিক ভাই বোনদের সম্পদ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ-এ লিপ্ত। মেহনতি কৃষক-শ্রমিকের রক্ত পানি করা অর্থ কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী লুটেরা বাহিনীর মত লুট করে নিয়ে যাচ্ছে। জনগণের বেতনভোগী এসব দুর্নীতিবাজ সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিচারক, বিচারপতিদের জনগণের আদালতে দাঁড় করানোর এখনই সময়। কেবলমাত্র তাহলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের সম্পত্তি দেখভালের সর্বশেষ স্তরে জনগণ বিচারকগণের উপর আস্থা রেখেছেন। সুতরাং বিচারকগণের গুরুদায়িত্ব হলো জনগণের সম্পত্তি যেন কোনো জোচ্চোর, ঠক, বাটপার এবং জালিয়াত চক্র গ্রাস করতে না পারে।

এই রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে: যেকোন মামলার বিষয় সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণসমূহ যথেষ্ট যুক্তিসম্পন্ন হতে হবে। যুক্তিহীন রায় বিচার বিভাগকে জনগণের নিকট প্রশ্নবিদ্ধ করে। সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণগুলি যুক্তিসম্পন্ন না হলে সে সিদ্ধান্ত বা রায় জনমনে আস্থাহীনতার সৃষ্টি করে। বিচারকের প্রজ্ঞা ও সততা ছাড়া মানসম্মত বিচার ব্যাবস্থা কল্পনা করা যায় না। বিচারকের প্রজ্ঞা-সততা এবং রায় প্রদানের কারণগুলো যদি যুক্তিসম্মত ও নৈতিকতাসম্পন্ন না হয় তবে সে বিচারব্যবস্থা উন্নত বিচার ব্যবস্থায় নিজেকে কখনোই অধিষ্টিত করতে সক্ষম হবে না। বিচারকের রায় হবে সহজ-সরল মাতৃভাষায় তথা বাংলা ভাষায়। সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণগুলো হবে শ্রেষ্ঠ যুক্তির উপর প্রতিষ্ঠিত ও বিচারিক বিবেচিনাপ্রসূত। একজন সহজ সরল সাধারণ মানুষ পড়ে যেন আদালতের রায় বা সিদ্ধান্তের কোনো ভুল ধরতে না পারে।

Tags: আদালতদুর্নীতিবিচারকবিচারপতিরায়সরকারহাইকোর্ট
Previous Post

‘স্টুডিও ৪৮’ এর আয়োজনে সপ্তাহব্যাপী এচিং আর্ট কর্মশালা

Next Post

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪, আহত ৬৭৩

Next Post
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪, আহত ৬৭৩

প্রধান চরিত্রের ছবি, যেখানে তিনি একটি টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণা দিয়েও কেন মুক্তি পেছালো ‘দ্য ফ্যামেলি ম্যান’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT