চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোষণা দিয়েও কেন মুক্তি পেছালো ‘দ্য ফ্যামেলি ম্যান’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
প্রধান চরিত্রের ছবি, যেখানে তিনি একটি টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামেলি ম্যান’ এর সিজন টু। কিন্তু মুক্তির ঠিক এক সপ্তাহ আগে সিরিজের দুই পরিচালক রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডি কে জানালেন মন খারাপের সংবাদ! 

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ওয়েব সিরিজটির পরিচালক জানিয়েছেন, আমরা জানি আপনারা সবাই ফ্যামিলি ম্যানের নতুন সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা সত্যিই আপনাদের সমস্ত ভালবাসায় কৃতজ্ঞ এবং বিনীত! কিন্তু আপনাদের সবাইকেই সিরিজটি দেখার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে।

বিবৃতি আরো জানানো হয়, সকলের উদ্দেশ্যে জানাতে চাই যে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ এই গ্রীষ্মে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে! আমরা নিশ্চিত যে এটি আপনারা পছন্দ করবেন।

এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ এর নির্মাতারা এর টিজার প্রকাশ করেছিলেন, যা ব্যাপক প্রসংশিত হয়েছিল। তখন জানিয়েছিলেন, খুব শিগগির সিরিজটির ট্রেলারও প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই অন্য ঘোষণা!

দ্য ফ্যামেলি ম্যান সিজন 2 এর মূল চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ বেশ আগেই ওয়েব সিরিজটির শুটিং শেষ হয়ে গেছে। একই সাথে ডাবিংয়ের কাজও সম্পন্ন করছেন মনোজ বাজপেয়ী। তবে কেন মুক্তি পেছানো হলো? তার কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, পোস্ট প্রোডাকশনের কাজে সময় বেশী লাগছে বলেই সিরিজটির মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে।

শ্রীকান্ত নামে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে ওয়েব সিরিজটিতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। এই সিজনে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কেনেনিকে।

Tags: ওয়েব সিরিজবলিউড অভিনেতামনোজ বাজপেয়ীসামান্থা আক্কেনেনি
Previous Post

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪, আহত ৬৭৩

Next Post

শনাক্তের হার কমে সুস্থতা বাড়ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার কমে সুস্থতা বাড়ছে

লিভারপুলের কোচ জার্মানিতে নিষিদ্ধ, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে নিষিদ্ধ লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT