চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গোৎসবে ঢাকা-কলকাতায় একসঙ্গে জিতের ‘বাজি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
স্টাইলিশ যুবক সানগ্লাস পরে গাড়ির সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর সাফটা চুক্তির মাধ্যমে পশ্চিম বাংলার নায়ক জিৎ অভিনীত নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে! সিনেমার নাম ‘বাজি’। 

কোনরকম আগে পিছে নয়, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘বাজি’র আমদানিকারক তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম।

তিনি বলেন, পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ‘বাজি’ মুক্তি পাবে ১০ অক্টোবর। একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে। ৮ অক্টোবর শুক্রবার পড়ে। তবে পশ্চিমবঙ্গের সঙ্গে একযোগে চালাতে ১০ অক্টোবর মুক্তি দেয়া হবে।

চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানায় যায়, ৩ জুন বাংলাদেশ থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘বাজি’। আমদানিকারক জানান, গত ঈদে তিনি ‘বাজি’ মুক্তি দিতে চেয়েছিলেন। কোভিড পরিস্থিতির অবনতির কারণে সম্ভব হয়নি। কলকাতাতেও মুক্তি দেয়া হয়নি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল জিৎ-মিমি জুটির সিনেমা ‘বাজি’র শুটিং। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটি নির্মিত জিতের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস থেকে। যেটি তেলেগু ব্লকবাস্টার ‘নান্নাকু প্রেমাথো’ সিনেমার রিমেক। এর সংগীত পরিচালনা করেছেন তারকা সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি।

জানা যায়, জিতের ‘বাজি’ সিনেমার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া হাবিবুর রহমান হাবিব পরিচালিত ও আনিসুর রহমান মিলন এবং মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি।

Tags: জিৎতিতাসদুর্গাদুর্গাপূজাদুর্গোৎসবপূজাবাজিমিমমিমিমিমি চক্রবর্তীলিড বিনোদনসাফটাসিনেমা
Previous Post

রাবি’র ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

Next Post

আজও ৫১ জনের মৃত্যু

Next Post
Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও ৫১ জনের মৃত্যু

বাংলাদেশের শহরে মানুষজন মাস্ক পরে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT