চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:40 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশের শহরে মানুষজন মাস্ক পরে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন থেকে করোনার উৎপত্তি হলেও তার মারণ খেলা সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। সেই যুক্তরাষ্ট্র তাদের ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে অনেকটাই করোনা নিয়ন্ত্রণ করেছিল বলে পরিসংখ্যানে দেখা গেলেও সেখানে আবারও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।

গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু কিছুটা কমে আসলেও চলতি মাসে তা বাড়তে শুরু করেছে। পাশাপাশি সংক্রমণও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেশটিতে। গত একদিনে আক্রান্ত রোগী ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ২৪২ জনের। গত সাত মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এর আগে গত ৩ মার্চ মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৩৩৫ জন। বিষয়টি খুবই উদ্বেগজনক।

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিতে এখনও সাধারণ মানুষদের মধ্যে একধরনের অনীহা কাজ করছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশটির প্রেসিডেন্ট বাইডেন সেদেশের সব প্রতিষ্ঠানকে তাদের স্টাফদের করোনার ভ্যাকসিন দেয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একসঙ্গে সাপ্তাহিক করোনা টেস্ট করার কথাও বলেছেন তিনি। বোঝাই যাচ্ছে মার্কিন প্রশাসন আবারও সেই সাত মাসের আগের অবস্থানে ফিরে গেছেন।

এবার আসা যাক আমাদের দেশের প্রেক্ষাপটে। সরকারের ইতিবাচক প্রচেষ্টায় ভ্যাকসিন কার্যক্রম চলছে জোরেশোরে। আর আগস্ট মাস থেকে দেশে করোনার বিধি নিষেধ উঠে গেছে, খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব কিছু। স্বাস্থ্য বিভাগের নিয়মিত করোনা পরিসংখ্যানে অবশ্য শনাক্ত ও মৃত্যু অনেকাই কমেছে বলে দেখা যাচ্ছে। কিন্তু সারাদেশে করোনার স্বাস্থ্যবিধি মানার বিষয়ে রয়েছে মারাত্মক অবহেলা।

করোনা ঠেকাতে সচেতনতার পাশাপাশি ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করার বিকল্প নেই, যথাযথ স্বাস্থ্যবিধি মানাও খুব জরুরি। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখে আমাদের শিক্ষা নিতে হবে, প্রস্তুত থাকতে হবে যেকোনো পরিস্থিতির জন্য। নয়তো কোনো কারণে যদি করোনার কোনো নতুন ঢেউ আছড়ে পড়ে, তাহলে মারাত্মক সঙ্কটের মধ্যে পড়বে দেশ-জাতি। এটা কোনোভাবেই আমাদের কাম্য নয়।

Tags: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

আজও ৫১ জনের মৃত্যু

Next Post

গণমাধ্যমে শৃঙ্খলা আনার দাবি সাংবাদিকদেরই: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সাংবাদিকদের শৃঙ্খলা আনার দাবি করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে শৃঙ্খলা আনার দাবি সাংবাদিকদেরই: তথ্যমন্ত্রী

লেবাননে শান্তিরক্ষা মিশনে নৌ বাহিনীর সদস্যরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে শান্তিরক্ষা মিশনে নৌ বাহিনীর আরও ৭৫ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT