চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গোৎসবের মহাষ্টমী-কুমারী পূজা আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 06, অক্টোবর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ রোববার। অন্যান্য বছরের মতো এবারও মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা।

ঢাকার রামকৃষ্ণ মিশন ছাড়াও বিভাগীয় শহরগুলোতে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

রামকৃষ্ণ মিশনে অষ্টমী পূজা শুরু হয়েছে সকাল সাড়ে ৯ টায়। এরই মধ্যে সেখানে বিভিন্ন জায়গা থেকে ভক্ত অনুসারীদের ঢল চোখে পড়ার মতো।

কুমারী পূজা অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন মঠের মন্দিরে। মহাষ্টমীর দিন এখানে জাঁকজমকভাবে কুমারী পূজার আয়োজন করা হয়।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও যশোরে মঠের বিভিন্ন শাখায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

স্বামী বিবেকানন্দ মাতৃজাতির মর্যাদা প্রতিষ্ঠায় ১৯০১ সালে শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবীর অনুমতিক্রমে কুমারী পূজার প্রচলন করেন।

কুমারী পূজা এক বিশেষ ধরনের পূজা। এই পূজায় এক কুমারীকে দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে পূজা-অর্চনা করা হয়। শঙ্খের ধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্য ও উলুধ্বনি দিয়ে কুমারী মাকে পুষ্পমাল্য পরিয়ে দেওয়া হয়। কুমারী দেবী ভগবতীর অতি সাত্বিক রূপ। কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম ‘কুমারী’। মূলত নারীকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতেই কুমারী পূজার আয়োজন করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তবরূপ কুমারী পূজা।

ঢাকার রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ এ পূজা প্রসঙ্গে বলেন: পুরাণের বর্ণনা অনুযায়ী দেবতাদের স্তবে প্রসন্ন হয়ে দেবী চণ্ডিকা কুমারী কন্যারূপে দেবতাদের সামনে দেখা দিয়েছিলেন। দেবীপুরাণে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। তবে অনেকে মনে করেন যে, দুর্গাপূজায় কুমারী পূজা সংযুক্ত হয়েছে তান্ত্রিক সাধনামতে। শ্বেতাশ্বতর উপনিষদেও কুমারীর কথা উল্লেখ আছে। এ থেকে অনুমান করা যায়, দেবীর কুমারী নাম অনেক পুরোনো। এই নাম যেমন পুরোনো, তার আরাধনা ও পূজার রীতিনীতিও তেমনি প্রাচীন।

দেবীজ্ঞানে যে কোনো কুমারীই পূজনীয় তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজা সর্বত্র প্রচলিত। ব্রাহ্মণ ছাড়াও অন্য জাতির কন্যাকেও কুমারীরূপে পূজা করতে বাধা নেই। কিন্তু অবশ্যই কুমারীকে ঋতুমতী হওয়া চলবে না। তন্ত্রঅনুসারে এক থেকে ষোল বছর পর্যন্ত ব্রাহ্মণ বালিকাদের কুমারী পূজার জন্য নির্বাচিত করা হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর দিন সকালে কুমারী পূজায় বর্ণাঢ্য আয়োজন থাকবে।

এবারের কুমারী পূজায় সাড়ে চার বছরের প্রশংসা বন্দ্যোপাধ্যায়কে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে।

ফুলের মালা, চন্দন, নানা অলংকার, প্রসাধন ও উপাচারে নিপুণ সাজে সাজানো হবে। এরপর তাকে নিয়ে আসা হবে পূজা মণ্ডপের নির্দিষ্ট আসনে। চলবে পূজার যথাবিহিত আয়োজন।

ঢাকার রামকৃষ্ণ মিশনের এ পূজা খুবই আকর্ষণীয়। কুমারী পূজা দেখতে প্রতি বছর মহাষ্টমীর দিন সেখানে প্রচুর ভক্ত ও সাধারণ দর্শনার্থীর আগমন ঘটে।

Tags: কুমারী পূজা
Previous Post

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি বাড়ছে

Next Post

যুবলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

Next Post
সম্রাট গ্রেপ্তার

যুবলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

'আন্ধাধুন'ই অভিনেতা বানিয়েছে আয়ুষ্মানকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT