চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 পূর্বাহ্ন 06, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরাকে সরকারবিরোধী আন্দোলন

ইরাকে টানা পাঁচদিনের সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ১শ’ জন নিহত হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। এ ধরনের ‘অর্থহীন প্রাণহানি’ বন্ধে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে সংঘাত অবসানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরাকে জাতিসংঘ সহায়তা মিশনের প্রধান জিনিন হেনিস-প্লাসশের্ট বলেন, ‘পাঁচদিন ধরে হতাহতের ঘটনা চলছেই, এটা থামানো দরকার।’

সেই সঙ্গে প্রাণহানির ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন তিনি।

বিবিসি জানায়, হামলা-পাল্টা হামলায় আহত অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে রক্ত এবং ওষুধের সংকট দেখা দিয়েছে। শনিবার রাজধানী বাগদাদসহ শিয়া অধ্যূষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

শনিবার বাগদাদের একটি র‌্যালিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এছাড়া নিরাপত্তা বাহিনী ভিড় লক্ষ্য করে আসল গুলিও ছোড়ে বলে অভিযোগ করেছেন আহত বিক্ষোভকারীরা। ওই সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে ৫ জন নিহত হয়।ইরাকে সরকারবিরোধী আন্দোলন

ইরাকের নাসিরিয়া অঞ্চলে কমপক্ষে ৬টি কয়েকটি রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বাগদাদে আল আরাবিয়া নিউজ চ্যানেলসহ বেশ কয়েকটি টেলিভিশনের কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। শিয়া নেতা মুক্তাদা আল সদর আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন।

চাকরি সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার থেকে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। তারই ধারাবাহিকতায় শনিবার পর্যন্ত ৯৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৪ হাজার।

Tags: ইরাকইরাক-সরকারবিরোধী আন্দোলনজাতিসংঘ
Previous Post

ছোট্ট হাতিকে বাঁচাতে প্রাণ গেল ছয়টি হাতির

Next Post

দুর্গোৎসবের মহাষ্টমী-কুমারী পূজা আজ

Next Post
ফাইল ছবি

দুর্গোৎসবের মহাষ্টমী-কুমারী পূজা আজ

সম্রাট গ্রেপ্তার

যুবলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT