চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বেনের পর বাটলার ঝড়ে টাইগারদের লক্ষ্য ৩১০ রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 07, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

চতুর্থ উইকেট জুটিতে বেন স্টোকস এবং অভিষিক্ত বেন ডাকেটের ১৫৩ রানের জুটি; সেই সঙ্গে শেষ দিকে জস বাটলারের ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে মিরপুরে টাইগারদের সামনে জয়ের জন্য ৩১০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে ইংলিশরা। ৬৯ রানের লং অফে মাহমুদউল্লাহর ক্যাচ মিসে জীবন ফিরে পাওয়া স্টোকস থামেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০১ রানে।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে মাত্র ৭.২ ওভারেই ৪১ রান তুলে নেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং জেমস ভিন্স।

শাফিউল অষ্টম ওভারে টাইগার দলপতি অধিনায়ক মাশরাফির তালুবন্দী হন ভিন্স (১৬)। এরপর মাত্র ২২ রানের ব্যবধানে জেসন রয় এবং জনি বেয়ারস্টো বিদায় নিলে প্যাভিলিয়নের পথ ধরলে চাপে পড়ে যায় ইংলিশ ব্যাটিং লাইন-আপ।

১২তম ওভারে হার্ডহিটার জেসন রয়কে ফিরিয়ে টাইগার শিবিরে বড় স্বস্তি নিয়ে আনে সাকিব আল হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে স্কোর বোর্ডে জমা হয় ৪১ রান।

পরের ওভারেই রান আউটের স্বীকার হন বেয়ারস্টো। মিড অফে ঠেলে দিয়ে দ্রুত রান নিতে চেয়েছিলেন বেয়ারস্টো। কিন্তু সেখানে দাঁড়ানো সাব্বিরের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়।

এরপরই ইংলিশদের হাল ধরেন দুই বেন। তারা দু’জনে ১৫৩ রানের জুটি গড়েন।  ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বেন স্টোকস। অন্যদিকে অভিষিক্ত বেন ডাকেট ফেরেন ৬০ রানে। তবে আজ তাদের দু’জনের জন্য-ই আশীর্বাদ হয়ে এসেছে টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ এবং মোশাররফের পিচ্ছিল হাত।

তাদের বিদায়ে মঈন আলি ক্রিজে এলেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। তবে তাতে খুব একটা ভুগতে হয়নি ইংলিশদের। বাটলারের ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগারদের সামনে ৩১০ রানের টার্গেট দাঁড় করায় ইংলিশরা।

Previous Post

বাংরেজি ভাষার সেকাল একাল

Next Post

নতুন প্রজন্মের সময়-সম্পদের অপচয় বাড়াচ্ছে স্মার্টফোন

Next Post

নতুন প্রজন্মের সময়-সম্পদের অপচয় বাড়াচ্ছে স্মার্টফোন

ভর্তি পরীক্ষায় পাস-ফেল সমাচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT