চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপন-নিলয় হত্যায় ‘জড়িত’ মেজর জিয়ার প্রধান সহযোগী আটক

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
11:20 পূর্বাহ্ন 12, নভেম্বর 2016
in বাংলাদেশ
A A

সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে বরখাস্ত ও পলাতক মেজর জিয়ার প্রধান সহযোগী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ দাবি করেছে এ জঙ্গি নেতা প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় সরাসরি অংশ নিয়েছিলো।

গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

আনসারুল্লাহ বাংলা টিমে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম নামে পরিচিত চট্টগ্রাম পাহাড়তলী কলেজের বিবিএ’র ছাত্র এ সংগঠনটির ‘আইটি টিমে’র প্রধান হিসেবেও কাজ করছিলো বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, চট্টগ্রাম নিউমার্কেট জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে আমিনুল নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তার হাতধরেই জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সে। এরপর ২০১৩ সাল থেকে পলাতক মেজর জিয়ার সঙ্গে কাজ শুরু করেন।

চট্টগ্রাম অঞ্চলে তার বিচরণ হলেও সংগঠনের বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে খায়রুল ঢাকায় অাসেন বলে পুলিশকে জানিয়েছে।

২০১১ সালে সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে বরখাস্ত হন সৈয়দ মো. জিয়াউল হক। তারপর থেকেই তিনি পলাতক। পুলিশের দাবি মেজর জিয়া বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা।

রাজধানীর আজিজ সুপার মার্কেটে গত বছরের ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

এর দুই মাস আগে ওই বছরের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে।

Previous Post

মেহেরপুরে শীতের আগাম সবজি, সবচেয়ে লাভজনক সীম

Next Post

জার্মানদের গোল উৎসব, জয় পেয়েছে ফ্রান্স-ইংল্যান্ডও

Next Post

জার্মানদের গোল উৎসব, জয় পেয়েছে ফ্রান্স-ইংল্যান্ডও

অসংখ্য মানুষকে মেরে ফেলল ফেসবুক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT