চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসংখ্য মানুষকে মেরে ফেলল ফেসবুক!

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
11:50 পূর্বাহ্ন 12, নভেম্বর 2016
in তথ্যপ্রযুক্তি
A A

লেখাটি যদি আপনি পড়তে পারেন তাহলে নিশ্চিত যে আপনি এখনো মারা যাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এমনটা মনে না-ও করতে পারে। তার প্রমাণ হিসেবে ফেসবুকের ‘রিমেম্বারিং’ সেবাটি বহু মানুষকে ‘মৃত’ দেখিয়ে স্মরণ করেছে!

শুক্রবার বেশ কিছু সময়ের জন্য বিভিন্ন মানুষের প্রোফাইলের ওপর একটি ব্যানার আঁটা দেখা যায়। সেখানে নীল রঙের একটি ফুলসহ লেখা, এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক। পরে এই ব্যবহারকারীরা তাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানিয়েছেন তারা এখনো মারা যাননি।

মৃত হিসেবে চিহ্নিত করা মানুষদের মধ্যে এমনকি ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও রয়েছেন! তার প্রোফাইলের ব্যানারে লেখা: “আমরা আশা করছি যারা মার্ককে ভালোবাসেন তারা মার্ককে মনে করে ও তার জীবনকালকে উদযাপন করে অন্যদের শেয়ার করা জিনিসগুলো দেখে সান্ত্বনা পাবেন।”facebook_dead

অস্বাভাবিক এক নতুন ধরণের ম্যালওয়্যার বা প্রোগ্রাম এরর এই ভুলের কারণ। এটিকে একটি ‘মারাত্মক ভুল’ হিসেবে স্বীকার করে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ভুলটি শোধরানো হয়েছে।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত”।

অবশ্য এই ঘটনার একটি মজার দিকও খুঁজে বের করেছেন অনেকে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ লিখেছে, “ফেসবুক আমেরিকার ইতিহাসের দীর্ঘতম সপ্তাহটির ইতি টানল সবাইকে এই বলে যে, তারা মারা গেছে”।

আবার ভুলের শিকার এক ব্যবহারকারী তার স্ট্যাটাসে লিখেছেন, “আমি খুবই খুশি যে ফেসবুকের গুজবটি ভুল ছিল আর আমি মরে যাইনি”!facebook_dead2

বেশ কিছু ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের মৃত আত্মীয়ের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার সুযোগ চাইলে গত বছর ফেসবুক কর্তৃপক্ষ এই ‘মেমোরিয়াল’ সেবাটি চালু করে। সেবাটি ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী আগে থেকেই ঠিক করে রাখতে পারবেন, তিনি মৃত্যুর পর তার ফেসবুক পাতাটিকে স্মারক হিসেবে বন্ধুদের জন্য রেখে দিতে চান নাকি চান যে ফেসবুক কর্তৃপক্ষ তার পাতাটিকে মুছে দিক।

Tags: ফেসবুক
Previous Post

জার্মানদের গোল উৎসব, জয় পেয়েছে ফ্রান্স-ইংল্যান্ডও

Next Post

খরস্রোতা সাঙ্গু পথে রোমাঞ্চকর রেমাক্রি ভ্রমণ

Next Post

খরস্রোতা সাঙ্গু পথে রোমাঞ্চকর রেমাক্রি ভ্রমণ

ভারতে লবণের কেজি ৪০০ টাকা, চিনি ৫০০ টাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT