চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনও’র সন্তান হিসেবে স্বীকৃতি পাওয়া শিশুটি মারা গেছে

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:05 অপরাহ্ন 03, মে 2020
in জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুর জেলার মানচিত্র, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্তান হিসেবে স্বীকৃতি দেয়া কুড়িয়ে পাওয়া শিশু’টি অবশেষে মৃত্যুবরণ করেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান এ তথ্য জানিয়েছেন।

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহমি মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। পুলিশের সহায়তায় মৃত শিশুটিকে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. নাজমুন নাহার নিজে নিয়ে গিয়ে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেছেন।

ওসি অশোক চৌহান চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় শিশু’টির অবস্থার অবনতি হলে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে সাথে নিয়ে পুলিশের সহায়তায় দিনাজপুর এম আব্দুর রহমি মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে নিয়ে যান। সেখানে শিশুটি’র সাথে সারারাত অবস্থান করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সোয়া ৭ টায় শিশুটি মারা যায়। এরপর পুলিশের সহায়তায় মৃত শিশুটিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমুন নাহার নিজে নবাবগঞ্জে নিয়ে এসে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হয়।

দিনাজপুর এম আব্দুর রহমি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্মকত চিকিৎসকরা জানান, শিশুটিকে অপরিপক্ত অবস্থায় সাড়ে ৬ মাসে প্রসব করানো হয়েছে। শরীরে আঘাত পেয়েছে। একারণে শিশুটি শ্বাসকষ্টে মৃত্যুবরণ করেছে।

শনিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজার এলাকার একটি সেতুর পাশের ধান ক্ষেতের আইল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করে ওই এলাকার যুবক কবিরুল ইসলাম।

কবিরুল শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য হারুন-উর-রশিদের কাছে নিয়ে আসেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা.নাজমুন নাহারকে জানালে তিনি শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিশুটি’র বৈধ অভিভাবক না পাওয়ায় তিনিই কুড়িয়ে পাওয়া শিশু কন্যাকে লালন পালন করবেন বলেও উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন।

Previous Post

করোনাভাইরাস: আমরা অনেক ট্রমার মধ্যে আছি

Next Post

কারোনা: সৌদি আরবে গুজববিরোধী অভিযানে গ্রেপ্তার ১

Next Post
আসামি হাতকড়া পরা অবস্থায় হাত বাড়িয়ে ধরছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কারোনা: সৌদি আরবে গুজববিরোধী অভিযানে গ্রেপ্তার ১

জনতা ও পুলিশ সদস্যরা নিরাপত্তা চেকের জন্য একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছমোড়া করে বাঁধা ‘মুক্ত গণমাধ্যম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT