চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছমোড়া করে বাঁধা ‘মুক্ত গণমাধ্যম’

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:28 অপরাহ্ন 03, মে 2020
in সম্পাদকীয়
A A
জনতা ও পুলিশ সদস্যরা নিরাপত্তা চেকের জন্য একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভয় এবং পক্ষপাতহীন সাংবাদিকতা’র প্রতিপাদ্য নিয়ে পৃথিবীজুড়ে আজকে যখন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে, তখন বাংলাদেশে একজন সাংবাদিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের কথিত অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী মামলা করেছে। ঘটনা এখানেই থেমে থাকেনি। আমরা দেখলাম সেই মামলার পর তাকে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে নেয়া হলো। তারপর অন্য আরেকটি মামলায় কারাগারে পাঠিয়ে দেয়া হলো।

অথচ গত ৫৩ দিন ধরে ‘নিখোঁজ’ ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ডিজিটাল নিরাপত্তা আইনে ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের করা মামলার পরের দিনই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। যদিও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সিসিটিভি ফুটেজের সূত্রে জানিয়েছে, সেদিন কাজলের অফিসের সামনে তার বাইকের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দেখা গেছে।

বাংলাদেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের চিত্র এই। নতুন করে কিছু বলার দরকার নেই, এই ঘটনাই সব বলে দেয়। এদেশের গণমাধ্যম কতটা স্বাধীন, কতটা মুক্ত আর ভয়হীন পরিবেশে কাজ করছে।

সম্প্রতি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস তাদের ২০২০ সালের সমীক্ষা সূচক প্রকাশ করেছে। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১। যা আগের বছর ছিল ১৫০। এমনকি পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই সূচকে সবার পেছনে বাংলাদেশ। গত এক যুগ ধরেই ক্রমাগত পিছিয়েই যাচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্র চলতি বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) একটি পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, সারাদেশে বিভিন্ন পর্যায়ে ৫১ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন।

আমাদের অভিজ্ঞতা থেকে জানি, ক্ষমতার কাছাকাছি থাকা একটি শ্রেণি সব সময়ই স্বাধীন সংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করেছে। এখনও করছে। এক্ষেত্রে হামলা-মামলা-হত্যা তাদের বড় হাতিয়ার। করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেও তাদের হয়রানির শিকার হয়েছে গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক-সম্পাদক।

অথচ দেশের সংবিধান এবং তথ্য অধিকার আইন স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে, যখনই গণমাধ্যম ওয়াচডগ হিসেবে কোনো সত্য উন্মোচন করেছে বা উন্মোচনের চেষ্টা করেছে; তখনই নানাভাবে তাতে বাধা তৈরি করা হয়েছে। বল প্রয়োগ করে থামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।

এটা ঠিক, চরিত্রগত কারণেই গণমাধ্যম কারো বন্ধু হতে পারে না। সারা পৃথিবীতেই তাই। আর এ কারণে তার শত্রুর সংখ্যাও বেশি। বিশেষ করে যারা ক্ষমতায় থাকে। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে শক্তির জায়গা স্বাধীন গণমাধ্যম। কিন্তু সেই সত্যিটা জেনেও সাংবাদিক নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রে সরকার বা রাষ্ট্রযন্ত্রকে চোখ বন্ধ করে থাকতে দেখেছি আমরা।

আমরা মনে করি, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করা গেলে তাতে সবচেয়ে বেশি লাভ সরকারেরই। কেননা এতে জড়িত থাকে গুটিকয়েক ব্যক্তি। যারা সরকারকে গণমাধ্যমের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে ব্যক্তিগত অপরাধ ঢাকার চেষ্টা করে। তাই সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দায়িত্ব সরকারের, রাষ্ট্রের।

Tags: আইন ও সালিশ কেন্দ্রকাজলগণমাধ্যমবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসরিপোর্টার্স উইদাউট বর্ডারশফিকুল ইসলাম কাজল
Previous Post

কারোনা: সৌদি আরবে গুজববিরোধী অভিযানে গ্রেপ্তার ১

Next Post

মার্কিন সাংবাদিক পার্ল হত্যা: শেখের মৃত্যুদণ্ড প্রত্যাহারে আপিল করবে বাবা

Next Post
একজন পুরুষ হাসিমুখে দেখছেন, পর্দার পেছনে বাড়ির জানালা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন সাংবাদিক পার্ল হত্যা: শেখের মৃত্যুদণ্ড প্রত্যাহারে আপিল করবে বাবা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউন প্রত্যাহার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন প্রত্যাহারে প্রস্তুত দিল্লি: কেজরিওয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT