চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরকার দ্রব্যমূল্যের কঠোর নিয়ন্ত্রণ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:07 অপরাহ্ন 21, মার্চ 2022
in সম্পাদকীয়
A A
টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইনে মানুষ পণ্য নিতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এই উদ্যোগ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্‌শি। সম্প্রতি নিত্যপণ্যের দাম মারাত্মক হারে বেড়ে যাওয়ায় এই উদ্যোগ কিছুটা স্বস্তি বয়ে আনলেও বৃহত্তর পরিসরে তা কতটুকু কার্যকর হবে, তা সময় বলে দেবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্‌শি নিত্যপণ্য তথা তেলের দাম বেড়ে যাবার কারণ হিসেবে বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করেছেন। সেইসঙ্গে আমদানী নির্ভর অর্থনীতির মারপ্যাঁচকেও দায়ী করেছেন। কিন্তু তিনি বাজারে ব্যবসায়ী সিন্ডিকেট ও সরকারের পদক্ষেপের বিষয়ে খুব একটা জোরালো কিছু বলেননি।

আরেকটি সংবাদ গতদিন বেশ আলোচিত ছিল। সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম মিলগেট বা পাইকারি পর্যায়ে কার্যকর হলেও খুচরা পর্যায়ে ক্রেতাদের মধ্যে কার্যকর হতে আরও পাঁচ-ছয় দিন সময় লাগবে। তারমানে এই ঊর্দ্ধমুখী চক্র থেকে সহসাই বের হতে পারছে না জনগণ!

গত কয়েকবছর হলো পবিত্র রমজান মাসের বেশ আগে নিত্যপণ্যের দাম মারাত্মক হারে বেড়ে যায়, আর রমজান মাসে এসে তা স্থির থাকে। নয়তো ১/২ টাকা কমে আলোচিত হয় যে, রমজানে মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে বা দাম কমেছে। বিষয়টি খুবই উদ্বেগজনক বলে আমরা মনে করি।

দ্রব্যমূল্য নিয়ে জনপ্রতিনিধি তথা মন্ত্রী-এমপিদের অতিকথন বা অপ্রয়োজনীয় অনেক কথা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। দামবৃদ্ধির কারণ হিসেবে তারা কখনো বেশি খাওয়া, নয়তো বেশি করে পণ্য কেনার জন্য জনগণকে দায়ী করে। যার কারণে অনেকসময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রকৃত কারণ ঢাকা পড়ে যায়। জনগণকে বিপদে ফেলা অসাধু চক্র তাদের স্বার্থসিদ্ধি করে সহজেই। এই দিকে সরকার তথা সংশ্লিষ্টদের নজর দেয়া দরকার।

টিসিবির মাধ্যমে মাত্র এক কোটি মানুষের চাহিদা পূরণই যথেষ্ট না বলে আমরা মনে করি। দ্রব্যমূল্যের এই ঊর্দ্ধমুখীতায় বোবা কান্নার মুখে থাকা আরও কোটি কোটি মানুষের জন্যও ভাবতে হবে। ভ্যাট কমিয়ে, সুবিধা দেবার পরেও কেনও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, সেবিষয়ে কার্যকর পদক্ষেপ একান্ত জরুরি।

Tags: টিসিবি পণ্যটিসিবি ফ্যামিলি কার্ডদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসম্পাদকীয়
Previous Post

এশিয়া কাপের সুখস্মৃতি অনুপ্রেরণা যোগাবে মেয়েদের

Next Post

মানিকগঞ্জে ট্রাক চাপায় ছাত্রী-শিক্ষক নিহত

Next Post
ট্রাকের গ্লাস ভাঙা ও ক্ষতিগ্রস্ত গাড়ি, আহত ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জে ট্রাক চাপায় ছাত্রী-শিক্ষক নিহত

শেখ মনি থেকে শেখ পরশ: অন্ধকারে আলোর বিচ্ছুরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত-বিএনপির রাজনীতি ষড়যন্ত্র আর চক্রান্তের: শেখ পরশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT