চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত-বিএনপির রাজনীতি ষড়যন্ত্র আর চক্রান্তের: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 21, মার্চ 2022
in রাজনীতি
A A
শেখ মনি থেকে শেখ পরশ: অন্ধকারে আলোর বিচ্ছুরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন: ২০২৩ সালে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বিএনপি-জামাত একটা প্রতিপক্ষ, তারা এই দেশটাকে কখনোই চায় নাই এবং তাদের রাজনীতির মূল লক্ষ্যই হলো ষড়যন্ত্র আর চক্রান্ত করা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এই দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আপনারা সজাগ থাকবেন যেন ষড়যন্ত্রকারীরা দেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র বা চক্রান্ত করতে না পারে।

সোমবার টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ১০০০ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরশ বলেন: আজকের আয়োজন একটা বিশেষ কারণে, একটা বিশেষ ব্যক্তির জন্য। যে মানুষটি আপনাদেরই সন্তান, আপনাদেরই এই মাটির সন্তান। এই মাটিকে যে ভালবেসেছিল, আপনাদেরকে যে ভালবেসেছিল সেই মানুষটির জন্মদিন, জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আপনাদের প্রাণপ্রিয় সাংসদ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার সামগ্রী নিয়ে আপনাদের কাছে এসেছি।

তিনি বলেন: আমাদের ৭ম জাতীয় কংগ্রেসের পর থেকে এবং করোনা মহামারিতে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তবে আজকের এই আয়োজন আমার কাছে ভিন্ন এক অনুভূতি মনে হচ্ছে। কারণ এই গোপালগঞ্জের মাটিতেই শুয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পবিত্র মাটিতেই তাঁর জন্ম, শৈশব-কৈশোর বেড়ে ওঠা। এই মাটিকে তিনি বড়ই ভালবাসতেন। এই মাটিকে ভালবেসে, এই অঞ্চলের মানুষকে ভালবেসেই তিনি ধাপে ধাপে সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা হয়েছেন। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন আপনাদের কথায় ভেবেছেন, ব্যক্তিগত স্বার্থের কথা তিনি কখনই ভাবেন নাই। তিনি মন্ত্রীত্ব ছেড়ে দিয়েও গণমানুষের কাছে ফিরে গিয়েছেন। গণমানুষের অধিকার আদায় করা ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক মূল লক্ষ্য। আজকের এই উপহার সামগ্রী কোন ত্রাণ নয় এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আর আপনাদের অধিকার। জননেত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জননেত্রী শেখ হাসিনার সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রীর ধ্যান-ধারণার বহিঃপ্রকাশ ঘটায় যুবলীগ। যুবলীগ তার মানবিক কার্যক্রম চলমান রাখবে।

যোগ করেন: আপনারা জানেন ২০০৮ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যে ইশতেহার দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। আজকে পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশ আরও একটি মাইলফলক অর্জন করলো। সেটা হলো দেশে শতভাগ বিদ্যুতায়ন। এর মাধ্যমে শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন যে, তিনি যা প্রতিশ্রুতি দেন, তা অবশ্যরই পালন করেন। সোনার বাংলা বিনির্মাণে তিনি তার পিতার স্বপ্ন ধাপে ধাপে পূরণ করেই চলেছেন। আজকে তিনি শুধু বাংলাদেশেরই নেত্রী নয় তিনি আজ সারা বিশ্বের সফল রাষ্ট্রনায়ক হিসেবে আর্বিভূত হয়েছেন। বাংলাদেশের মর্যাদা তিনি সারা বিশ্বে তুলে ধরেছেন। বাংলাদেশ এখন আর নিম্ন আয়ের দেশ নয়, গরীব দেশও নয়, উন্নয়নশীল দেশ। আর কয়েকটি বছর তিনি কাজ করলে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ।

আজকে আপনাদের সবার হাতেই মোবাইল। আজ থেকে ১৩ বছর আগে কি ছিল বাংলাদেশ? ঘরে ঘরে বিদ্যুৎ, জনগণের হাতে হাতে মোবাইল কল্পনাও করতে পারেননি। কিন্তু শেখ হাসিনা তা করে দেখিয়েছেন।

Tags: যুবলীগ
Previous Post

মানিকগঞ্জে ট্রাক চাপায় ছাত্রী-শিক্ষক নিহত

Next Post

এক কোটি মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

Next Post
বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী, পাশে পুলিশ ও অন্যান্য অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক কোটি মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

দুর্নীতি দমন কমিশন ভবনের সামনে সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুর্নীতি প্রতিরোধে প্রত্যাশিত সুপারিশ বাস্তবায়ন করছে না সরকারি সংস্থাগুলো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT