চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে থ্রিজি ইন্টারনেট সেবা পাচ্ছেন কিউবার জনগণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 06, ডিসেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
মোবাইল ইন্টারনেট

এই সপ্তাহের শেষদিক থেকে থ্রিজি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন কিউবার জনগণ।

সেখানকার টেলিকম প্রতিষ্ঠান ইটেকসা জানিয়েছে, নাগরিকরা বৃহস্পতিবার থেকে এই সেবা সাবস্ক্রাইব করার সুযোগ পাবেন।

এর আগ পর্যন্ত তাদের ওয়াই-ফাই হটস্পট এবং ইন্টারনেট ক্যাফেতেই ভরসা করতে হতো। রাষ্ট্রীয় সাংবাদিক এবং বিদেশী ব্যবসায়ীদের জন্যও থ্রিজি সার্ভিস সীমিত ছিলো।

এই সেবা উন্মুক্ত হলে পরিস্থিতির বদল আসবে ঠিক কিন্তু তারপরও অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে না।

ইটেকসার মাসিক প্যাকেজ রেঞ্জ বলছে ৬০০ মেগাবাইটের ডাটা কিনতে খরচ করতে হবে ৭ কিউবান পেসো (৭ মার্কিন ডলার)। আর ৪ জিবি কিনতে খরচ হবে ৩০ কিউবান পেসো।

স্থানীয় ডটসিইউ ডোমেইন ব্যবহার করলে ৩০০ মেগাবাইট বোনাস পাবেন ব্যবহারকারীরা। কিন্তু ১১.২ মিলিয়ন বাসিন্দার ওই দ্বীপে সবার গড় আয় প্রতিমাসে ৩০ মার্কিন ডলারের মতো।

তবে অনলাইন কর্মকাণ্ডে সরকারের অনেক অনেক নিষেধাজ্ঞার উপরে আরো একটু শিথিলতা আসবে এই নতুন নীতির ফলে। পাঁচ বছর আগে ইন্টারনেট ব্যবহারের সুযোগ টুরিস্ট হোটেল এবং রাষ্ট্র পরিচালিত ক্লাবগুলোতেই সীমাবদ্ধ ছিলো। ২০১৩ সালের দিকে কর্তৃপক্ষ ইন্টারনেট ক্যাফে খোলা শুরু করে।

২০১৪ সালে মোবাইল ফোন ব্যবহারকারীরা রাষ্ট্রীয় নটা ইমেইল সার্ভিসে প্রবেশাধিকার পায়। প্রতি মেগাবাইটের জন্য ১ কিউবান পেসো দিয়ে। পরে ৫০ মেগাবাইটের জন্য এই একই পরিমাণ টাকা প্রদান করতে হতো ব্যবহারকারীকে।

২০১৫ সালে প্রথম ওয়াই-ফাই হটস্পট খোলা হয় কালচারাল সেন্টারে। সেটাই অনুকরণ করে শত শত অন্যান্য পাবলিক প্লেসগুলো এরপর ২০১৭ সালে ইটেকসা অল্প কিছু বাড়িতে কানেকশন প্রদান করে।

থ্রিজি সার্ভিসে প্রবেশাধিকারের সুযোগ মাত্র তিনদিনের জন্য হবে। চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত। তবে তারপরও যে মাঝে মাঝে বিপর্যয় দেখা দেবে না সেই সুযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইটেকসার পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সমস্যার মুখোমুখি হলেই ভোক্তারা প্রতিষ্ঠানকে জানাতে পারবে।

বাইরের পৃথিবীর সঙ্গে সংযুক্ত হতে ইন্টারনেটে প্রবেশাধিকার নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কিউবার বাসিন্দাদের। তবে যতক্ষণ না পরিবর্তন নিজের চোখে দেখছে ততক্ষণ যেন কিছুই বিশ্বাস করতে পারছে না কিউবানরা।

Tags: কিউবামোবাইল নেটওয়ার্ক
Previous Post

বছরের সবচেয়ে বেশি আইফোনে ডাউনলোড হওয়া অ্যাপ

Next Post

প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৮০ জন

Next Post

প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৮০ জন

দুদক

নির্বাচনে কালো টাকার প্রভাব কমাতে দুদকের উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT