চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে কালো টাকার প্রভাব কমাতে দুদকের উদ্যোগ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:18 অপরাহ্ন 06, ডিসেম্বর 2018
in সম্পাদকীয়
A A
দুদক

আমাদের দেশে নির্বাচন এলেই টাকা ও ক্ষমতার দাপট বেড়ে যায়। বিশেষ করে প্রার্থীরা ভোট পেতে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি ও বৈষয়িক লাভের প্রলোভন দেখান। এতে করে আমাদের মত দেশে মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক প্রার্থী হওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে।

তবে এক্ষেত্রে এবার আশার বাণী শুনিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘নির্বাচনে কালোটাকা ব্যবহার করা হচ্ছে কি না, তার ওপর নজর রাখছে দুদক। কোন উৎস থেকে নির্বাচনী ব্যয় করা হচ্ছে, সেটা নির্বাচনের পর খতিয়ে দেখা হবে।’

বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, ‘কেউ কালো টাকা ব্যবহার করলে তাদের তালিকা তৈরি করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাজ করতে সংস্থার গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।’

নির্বাচনকে ঘিরে ব্যাপক ব্যবহৃত নগদ টাকার অধিকাংশই সৎপথে উপার্জিত টাকা নয়। এর বেশিরভাগ অংশই কালো টাকা অর্থাৎ দেশের প্রচলিত অর্থনৈতিক সংজ্ঞায় অসৎ ও অবৈধপথে উপার্জিত টাকা। প্রতি নির্বাচনে এই কালো টাকার দৌরাত্ম্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করে। তবু দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিরা যেহেতেু এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সেহেতু দেশের প্রচলিত আইন কানুন যেন এই ক্ষেত্রে অসহায় দর্শকের ভূমিকা পালন করে।

আমরা এবার আশার আলো দেখছি দুদক চেয়ারম্যানের বক্তব্যে। তিনি বলেছেন: ‘কে কতগুলো গরু জবাই করলেন, কতগুলো খাসি জবাই করলেন, কতগুলো লাল পোস্টার করলেন, যেটা আইনসিদ্ধ নয়; সেগুলো আমাদের ইনটেলিজেন্স ইউনিট কালেক্ট করে একটি তালিকা তৈরি করবেন। আমরা ওই রিপোর্ট নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

আমরা মনে করি, এটি একটি মহৎ উদ্যোগ। দুদকের ভূমিকা এমন জোরালো হলে নির্বাচনে কালো টাকার ব্যবহার কমবে এবং প্রার্থীদের আস্ফালন কমবে, যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। সকল অনৈতিক সুবিধা কমলে নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

Tags: কালো টাকাদুদকনির্বাচনসম্পাদকীয়
Previous Post

প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৮০ জন

Next Post

মিয়ানমার ছাড়ার চেষ্টায় আরও সোয়া লাখ রোহিঙ্গা

Next Post

মিয়ানমার ছাড়ার চেষ্টায় আরও সোয়া লাখ রোহিঙ্গা

মেলিয়াকে গোলবন্যায় ভাসাল রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT