চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাই মেয়েদের কাছে হেরে বসলেন জ্যোতি-রুমানারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি নারী ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারানোর পর যুক্তরাষ্ট্রের মেয়েদের বিপক্ষে উড়ন্ত জয়, বিশ্বকাপ বাছাইয়ে সময়টা দারুণ কাটছিল বাংলাদেশের। থাইল্যান্ডের মেয়েদের কাছে উল্টো পিঠটাও দেখলেন জ্যোতি-রুমানারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে ১৬ রানে হেরেছে টিম টাইগার্স।

বৃহস্পতিবার হারারেতে ওয়ানডে বিশ্বকাপের বাছাই ম্যাচটিতে দফায় দফায় হানা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ ইনিংসে এমনই এক বৃষ্টি বিরতির পর টপাটপ উইকেট পড়ে ও রানের গতি কমে আসে। শেষ অবধি ৫০ ওভারে ৮ উইকেটে ১৭৬ পর্যন্ত যেতে পারেন টাইগ্রেস মেয়েরা।

থাইল্যান্ড জবাব দিতে নেমে দারুণ ব্যাট করতে থাকে। উদ্বোধনীতে যোগ করে ফেলে ৯৭ রান। তারাও বৃষ্টি বিরতিতে পড়ে। খেলা ফিরলে ৩৯.২ ওভারে ১১৭ রানের নতুন লক্ষ্য মেলে।

কিন্তু আগেই ২ উইকেটে ১৩২ তুলে বসে ছিল তারা। এগিয়ে থাকায় ফলাফল, জয় নির্ধারিত হয়ে যায় তাদের। ওপেনার টিপ্পোচ ৬৯, আরেক ওপেনার চান্থাম ৩৭ করে জয়ের ভিত দেন।

তার আগে উদ্বোধনীতে মুর্শিদা ৪৬, মাঝে ফারজানা ৫১, রুমানা ২৭ ও লতার ২৯ রানে পৌনে দুইশর কাছে যায় বাংলাদেশ।

জয়ী দলের বোচাথাম ৭ ওভারে ২ মেডেনে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন। ফিফটি করা টিপ্পোচ হয়েছেন ম্যাচসেরা।

Tags: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবিশ্বকাপ বাছাইরুমানালিড স্পোর্টস
Previous Post

১১ বছর পর আতিকের নতুন ছবি, ট্রেলারে ২ মিনিট

Next Post

একটি ভালো কাজেই হোটেলে জুটবে বিনামূল্যে খাবার

Next Post
Smiling boy holding a green and red book in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ভালো কাজেই হোটেলে জুটবে বিনামূল্যে খাবার

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশা, চ্যালেঞ্জ, আশা নিয়ে মুমিনুলদের ‘নতুন অভিযান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT