চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশা, চ্যালেঞ্জ, আশা নিয়ে মুমিনুলদের ‘নতুন অভিযান’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
10:12 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে চলেছে বাংলাদেশ। অথচ অভিযানের শুরুতে মুমিনুল হক পেলেন না সেরা স্কোয়াড। যে কারণে কিছুটা হতাশ বাংলাদেশ অধিনায়ক।

চোটের কারণে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে নেই সাকিব আল হাসান। তামিম ইকবাল ছিটকে গেছেন আগেই। তিন সংস্করণেই নতুন করে আশা জাগানো তাসকিন আহমেদও ছিটকে গেছেন চোটে। নতুনদের নিয়ে তাই শুরু করতে হচ্ছে নতুন অভিযান। স্কোয়াডে চার তরুণ ক্রিকেটার রয়েছেন অভিষেকের অপেক্ষায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই বছরের চক্রে বাংলাদেশ হতাশ করেছে। শ্রীলঙ্কার সঙ্গে একটি টেস্ট ড্র ছাড়া বাকি সব ম্যাচই হেরেছিল ‍মুমিনুলের দল। এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছিল টিম টাইগার্স।

নতুন শুরুর আগে মুমিনুলের কথায় ছিল আশা-নিরাশার সম্মিলন, ‘সিনিয়র ক্রিকেটার নেই। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ও দলের সবার জন্য হতাশাজনক। তবে ওই জায়গায় পড়ে থাকলে হবে না। নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে, সবার জন্য সুযোগ এটা নিজেদের মেলে ধরার ও নিজেদের সামর্থ্য দেখানোর জন্য।’

‘নতুন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, দলটা তরুণ। অধিনায়ক হিসেবে কাজটা কঠিন। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে যেটাই হোক, টেস্টে সবসময় সিনিয়র ক্রিকেটারদের প্রয়োজন হয়। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে নতুন যারা আছে, তাদের জন্য দারুণ সুযোগ নিজেদের মেলে ধরার।’

‘সিনিয়র ক্রিকেটার সাকিব ভাই, তামিম ভাই, তাসকিন, এরকম সিনিয়র ক্রিকেটাররা না থাকলে জুনিয়র অধিনায়ক হিসেবে আমার কাজটা কঠিন হয়ে যায়। ব্যাপারটি চলমান প্রক্রিয়া। সবসময় সবাইকে পাবো না। কখনও পাবো, কখনও পাবো না। এটা নিয়ে হতাশায় পড়ে থাকলে হবে না। যারা আছে, তাদের নিয়েই এগোতে হবে।’ শেষে এভাবে আশার আলোও দেখান মুমিনুল।

Tags: চট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুললিড স্পোর্টস
Previous Post

একটি ভালো কাজেই হোটেলে জুটবে বিনামূল্যে খাবার

Next Post

শনিবারের মধ্যে হাফ ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

Next Post
কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেশাগত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবারের মধ্যে হাফ ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

বিশিষ্ট চিকিৎসক কবির আহমেদ চৌধুরীর ছবি, মৃত্যুর খবর প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট চিকিৎসক কবির আহমেদ চৌধুরী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT