চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমার আমার ঠিকানা অবমাননা

আকতার হোসেন by আকতার হোসেন
11:22 পূর্বাহ্ন 17, মে 2016
in মতামত
A A

(১)

পাখিটির কণ্ঠে শক্তি নেই তবে তার চোখে বাঘের দ্যুতি। তাকে প্রশ্ন করা হলো, সাগরের কি খবর? সে বলল ‘বিচ্ছিন্ন ঘটনা’। তাকে প্রশ্ন করা হল তবে, কেন, কখন? সে উত্তর দিল ‘বিচ্ছিন্ন ঘটনা’। তাকে প্রশ্ন করা হল, কবে পারবেন, না পারলে ছেড়ে দেন। সে উত্তর দিল বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন।

পাখিটার নাম ডানাকাটা পাখি

(২)

ষোল কোটি দ্বিপদ প্রাণীকে পাঞ্জাবী পরিয়ে রেখেছ, বাঙালি করোনি হে উট পাখি। একটি ময়নাপাখি বড় একাকী, পিঞ্জরে বন্দী। তার দিকে তেড়ে আসছে বটমলেস দর্জি। আবারো সিঁড়িতে দেখা দেবে রক্তের ধারা। যে রক্ত গড়িয়ে গড়িয়ে বঙ্গোপসাগর গিয়ে ভাসতে থাকবে, ‘দে দোল দোল দোল’। অতঃপর নেতারা দলে দলে যাবে বাংলাদেশ বেতার অফিসে। সেখানে গিয়ে যে যার মতো করে জানাবে বিচ্ছিন্ন আনুগত্য। ইতিহাসের পাতা ঘূর্ণি হাওয়ায় আবারো উল্টে যাবে পৃষ্ঠা নম্বর এক কিংবা দুইয়ে।

আমাদের ইতিহাস পাঠ কখনো শেষ হবে না।  

(৩) 

এক দেশে ছিল এক টিয়াপাখি। পাখিটির মাস্টার ছিল বেজায় চালাক। তার চোখে সব কিছু গাঁদা-ফুলের মতো ফুটে উঠত। একদিন এক পাখিকে সে শিখিয়েছিল ‘তুই রাজাকার, তুই রাজাকার’ তারপর রাজাকারেরা সব হুমড়ি খেয়ে পড়ল ঢাকনা বিহীন গর্তে। সেই মাষ্টার অসময়ে উড়ে গেল আকাশে। সেই থেকে এতিম পাখি ঘুরে বেড়ায় পথে ঘাটে। এখন সমাজে একজন ‘এ টি এম’ থেকে লক্ষ ‘এ টি এম’ জন্ম নিয়েছে। উপযুক্ত মাস্টার পেলে পাখিটিকে শেখানো যেতো, ‘তুই এ টি এম’ ‘তুই এ টি এম’

আমাদের লোকগুলো কেন অন্যরকম।

(৪)

তুমি মাতা। তুই জন্মদাতা। তুমি যতোটুকু পেরেছ শিক্ষা দিয়েছ। তারপর ছেড়ে দিয়েছ শিক্ষকের হাতে। আমরা শিক্ষকের হাত ধরে ধরে দোল খেয়েছি ব্যাবিলনের শূন্য উদ্যানে। হিমালয়ের চূড়ায় দিয়েছি পাড়া, মহেঞ্জোদারো থেকে অস্ট্রিয়া ভিয়েনা। তার কাছ থেকে শিখেছি শূন্য থেকে একশো গড়ার কৌশল। তিনি শিখিয়েছেন সাদা কেন সাদা। লাল কেন লাল। খুব শক্ত করে চেপে রেখেছিলেন তিনি আমাদের হাত। আজ তার হাতের নিচে আমি নেই। আছে নিজস্ব দুটি কান। স্যার আপনি এবার বসুন, ওরা না বললেও বসুন। 

নব্বই ভাগ চিল এসে নিয়ে গেছে একজোড়া কান। শকুনেরা আজ ভাতে মরা তারা দেখে চিলদের ঐকতান। 

দিকে দিকে একি শুনি / কটূক্তির জয়ধ্বনি

তোমার আমার ঠিকানা / অবমাননা অবমাননা

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: পাখি
Previous Post

পোশাক ঠিকঠাক না থাকলে সোজা হাজতে

Next Post

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

Next Post

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

রাবির শিক্ষক হত্যায় ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT