চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির শিক্ষক হত্যায় ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 17, মে 2016
in বাংলাদেশ
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন জেএমবির ৪ সদস্যকে আটক করেছে ‍পুলিশ। তাদের কাছ থেকে মোটরসাইকেল ও অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের একজন, মাসকাওয়াথ হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ সোমবার বিকেলে রাজশাহী মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

কমিশনার জানান, জেএমবির আটককৃত ওই ৪ সদস্য হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে স্বীকার করেছে মাসকাওয়াথ। হত্যাকাণ্ড নিশ্চিত করে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষক হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

গত ২৩ এপ্রিল নিজ বাসার কাছে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনো এই হত্যাকাণ্ডের কোনো মোটিভ উদ্ধার করতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের বিচার দাবীতে টানা আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক। মানববন্ধন, মৌন মিছিল ও পথসভা করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

Previous Post

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

Next Post

বাবা (পর্ব: পনেরো)

Next Post

বাবা (পর্ব: পনেরো)

হলিউডে সানি-মৌসুমীর ছেলে ফারদীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT