চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলের দাম কমানোর পক্ষে নন জ্বালানি উপদেষ্টা

রোকসানা আমিন by রোকসানা আমিন
7:34 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2015
in অর্থনীতি
A A

তেলের দাম কমলে বিনিয়োগ বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তবে এর সঙ্গে দ্বিমত প্রকাশ করে জ্বালানি বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, তেলের দাম কমলে বিনিয়োগ বাড়ার কোনো প্রমাণ নেই। এই মুহূর্তে তেলের দাম কমানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

বিনিয়োগ বোর্ডের আয়োজনে ‘স্টেট অব দ্য ইকনোমি’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় বক্তারা তেলের দাম কমানো-না কমানোর পেছনে যুক্তি তুলে ধরেন।

মূল প্রবন্ধ উত্থাপন করে আলোচনার সূত্রপাত করেন বাংলাদেশ ব্যাংক এর প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল। সেখানে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে বিনিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি বাড়ানোসহ তেলের দাম কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান এ অর্থনীতিবিদ বলেন, ‘তেলের দাম কমায় মুদ্রাস্ফীতি কমেছে। এখন মুদ্রাস্ফীতি ৬ ভাগ অথচ তিনবছর আগেও ছিলো ১২ শতাংশ, যা নিয়ন্ত্রণের বাইরে ছিলো। এখন তেলের দাম কমে আসায় নিত্যপণ্যের দাম কমেছে। তেলের দামের সঙ্গে নিত্যপণ্যের দাম নির্ধারণ বিষয়টির ৪৫ শতাংশই নির্ভর করে’।

তবে তার এই মতামতের সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন তেলের ডিমান্ড সাইড যদি সফট থাকে তবে তেলের দাম উপরে উঠবে না।

জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, ‘তেলের দাম কমলে বিনিয়োগ বাড়বে এমন কোনো তথ্য আমাদের হাতে নেই। এটা সত্য যে তেলের দাম কমলে বাস-ট্রাকের ভাড়া কমবে। কিন্তু দেশে তেলের দাম ১ টাকা বাড়ালে ভাড়া বাড়ে ১০ টাকা। তাই তেলের দাম কমালে আসলেই তা সাধারণ মানুষের কাজে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আমাদের মূল লক্ষ্য চলমান স্থিতিশীলতা বজায় রাখা। তবে বিশ্ববাজারে যদি তেলের দাম কম থাকার প্রবণতা বজায় থাকে তাহলে দেশীয় বাজারেও তেলের দাম সমন্বয় করা হবে’।

শিল্পপতিদের পূঁজিবাজারে আসার আহ্বান জানিয়ে ডক্টর তৌফিক জানিয়েছেন আগামী এক বছরের মধ্যে জ্বালানি খাত থেকে একশো মিলিয়ন ডলারের বন্ড অথবা যে কোন শেয়ার ছাড়া হবে।

Tags: জ্বালানি তেলের দামবিনিয়োগমুদ্রাস্ফীতি
Previous Post

ঢালিউডের আলোচিত নায়কেরা

Next Post

আবারো সেনা চাইলো বিএনপি, সিইসির ‘না’

Next Post

আবারো সেনা চাইলো বিএনপি, সিইসির ‘না’

‘৮ম বেতন কাঠামো ব্যাংক কর্মকর্তাদের জন্য মর্যাদাহানিকর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT