চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢালিউডের আলোচিত নায়কেরা

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
7:08 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2015
in বিনোদন
A A

সারাবছর জুড়েই ঢালিউডে নতুন পা রাখা নায়কদের পাশাপাশি পুরানো নায়কেরা চলচ্চিত্রের পর্দার পাশাপাশি মিডিয়ায় পাড়াতেও আলোচনায় ছিলেন। এসব আলোচনা-সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছেন তারা।

এদের মধ্যে কেউ কেউ ২০১৫-তে তাদের ক্যারিয়ারে সফলতার চূড়ায় পৌঁছেছেন।

চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য এবছরের মিডিয়ায় আলোচনায় থাকা বর্তমান সময়ের হিট নায়কদের সালতামামি।

শাকিব খান: পুরো সময়টি জুড়ে বড় পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন ঢালিউডের কিং খান শাকিব খান। বছর জুড়েই তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ হাসিবুল রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’, ‘মেন্টাল’, ‘রাজনীতি’, ও ‘দুই পৃথিবী’, ছবিগুলো মুক্তি অপেক্ষায় রয়েছে।

সজল: গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের প্রথম সিনেমা ‘রান আউট’। বড় পর্দায় অভিষেক হওয়া নতুন মুখ সজল এবছর ছোট পর্দার নাটক ও সিনেমা নিয়ে বেশ আলোচনায় ছিলেন। বছরের শুরু থেকে সজল অভিনীত প্রথম ছবি নিয়ে গণমাধ্যমে বহুবার খবরের শিরোনাম হয়েছে।

তবে বছরের মাঝামাঝি সময়ে এসে ‘রানআউট’ সিনেমা নিয়ে আবারো গণমাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনায় আসেন তিনি। তন্ময় তানসেনের পরিচালনার ছবিটিতে বিভিন্ন অ্যাকশন ও আবেদন দৃশ্য বেশি থাকায় ১৮+ সিনেমা হিসেবে ঘোষণা করায় কিছুটা গণমাধ্যমের তোপের মুখে পড়েন সজল।

তবে সিনেমা রিলিজ হওয়ার পর সমালোচনার চেয়ে প্রশংসায়ই বেশি কুড়িয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছিলেন ছোট পর্দারি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ। ও একটি আইমেট গানে সজলের বিপরীতে আটমেট গার্ল হয়েছিলেন আলোচিত মডেল নায়লা নাঈম।

অপূর্ব: ছোট পর্দায় থাকলেও বিভিন্ন সময়ে নানা আলোচনায় বা সমালোচনায় চলে আসেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তবে এবার তিনি কোনো অভিনেত্রী বা নায়িকা নিয়ে আলোচনায় আসেননি এবার তিনি আলোচনায় এসেছেন তার অভিনীত প্রথম সিনেমা ‘গ্যাংস্টার রিটানর্স’ নিয়ে।

বছরের শুরু থেকেই মিডিয়ায় বেশ সরাগম ছিলেন অপূর্ব। ছোট পর্দায় সবসময় লাভার বয় হিসেবে অভিনয় করলেও প্রথম ছবিতে তিনি অ্যাকশন নায়ক হিসেবে ফিরে এসেছেন। আর তাতেই মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি।

বছরের শেষ দিকে এসে সব আলোচনার অবসান ঘটিয়ে আশিকুর রহমান পরিচালিত অপূর্ব’র ছবিটি মুক্তি পায়। ছবিটি মুক্তির পর নায়ক হিসেবে মিড়িয়াতে বেশ প্রশংসা পেয়েছেন এবং বেশ কিছু নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বছর শেষে এমন সাফল্য ক্যারিয়ারের ঝুলিতে ওঠায় পরিবারকে সময় দিতে বর্তমানে তিনি একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফ্যামিলি ট্যুরে রয়েছেন।

আরেফিন শুভ: অগ্নি, তারকাটা, ছুঁয়ে দিলে মন খ্যাত ছোট পর্দার আলোচিত মডেল ও অভিনেতা আরেফিন শুভ এবছর শুরু করেছেন প্রিয় মানুষ অর্পিতাকে জীবন সঙ্গীনী করে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে কলকাতার মেয়ে অর্পিতাকে বিয়ে করেন শুভ।

প্রথমে বিয়ে নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। তবে সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে শুভ নিজের মুখেই তার বিয়ের সব খবরা-খবর জানান। এ বছর ছবি নিয়ে সমালোচনায় না থাকলেও বিয়ে নিয়ে প্রায় সময় আলোচনায় এসেছেন তিনি। বছরের মাঝামাঝিতে এসে মাহিয়া মাহীর বিপরীতে ‘ওয়ার্নিং’ ছবির মুক্তির পর বেশ কিছুদিন গণমাধ্যমে আলোচনায় ছিলেন তিনি।

এরপর ‘মুসাফির’ ছবি নিয়ে বেশ আলোচনায় আসেন ড্যাসিং বয় শুভ। এবারের বছরটি বিয়ে দিয়ে শুরু করা জনপ্রিয় এ নায়ক বছরটি শেষ করেছেন বেশ কয়েকটি সিনেমার কাজ দিয়ে। আগামী বছর ২০১৫ সালে আলোচিত এ  হিরোর বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইমন: বছর জুড়েই সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন একসময়ের ছোট পর্দার মডেল ও অভিনেতা ইমন। এবছর রোজার ঈদে লাক্স তারকা মীমের বিপরীতে বিগ বাজেটের সিনেমা ‘পদ্ম পাতার জল’ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি।

তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ তেমন ভাবে ব্যবসায় সফল না হলেও ইমন ও মীম বেশ প্রশংসা কুড়িয়েছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে। ‘পদ্ম পাতার জল’র রেশ কাটতে না কাটতে বছর শেষে প্রয়াত চাষী নজরুল ইসলামের শেষ ছবি ‘অন্তরঙ্গ’ নিয়ে আবারো গণমাধ্যমে হাজির হন ইমন। চাষী নজরুল ইসলামের শেষ ছবির নায়ক ইমন এনিয়ে যেনো মিডিয়া বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

এছাড়া প্রথমবারের মতো আলিশা প্রধানের সঙ্গে জুটিবদ্ধ ছিলো বেশ আলোচনার কারন। ব্যবসা হিসেবে বেশ সাফল্য এসেছে ইমনের বছর শেষের ছবি ‘অন্তরঙ্গ’ দিয়ে। তাছাড়া এবছরই কলকাতার পরিচালক আশীষ কুমার’র নতুন ছবি ‘ফার্স্ট জানুয়ারি’তে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। ছবিতে তার সঙ্গে আবারো জুটিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মীম।

সায়মন: এবছরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে ‘ব্ল্যাকমানি’ তার এবছরের ব্যবসা সফল ছবি। মৌসুমী হামিদ ও কেয়া সঙ্গে জুটিবদ্ধ সায়মন এ ছবির জন্য গণমাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনা ছিলেন। খোলামেলা বেশ কয়েকটি দৃশ্যের জন্য মিডিয়া সেসময় তিনি আলোচনায় আসেন বারবার। তবে ছবিটি বেশ সুনামও কুড়িয়েছে।

ঢালের বর্তমান হিরো ‘পোড়া মন’ খ্যাত সায়মন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি নিয়ে। ছবির বেশ কিছু দৃশ্যের জন্য আদালতের নির্দেশে বন্ধ হওয়া ‘রানা প্লাজা’ ইন্টারন্যাশনাল মিডিয়াতেও বেশ সরাগম ছিলো বছরের মাঝামাঝি সময় ধরে।

কেন্দ্রীয় চরিত্রে সায়মন সেহেতু আলোচনায় ছিলেন দীর্ঘদিন। ছবিটি এখন পর্যন্ত মুক্তি না পেলেও ‘রানা প্লাজা’ ছবিটিকে ক্যারিয়ারের টার্নিংপয়েন্ট বলে বারবার গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

Tags: ২০১৫সালতামামি
Previous Post

কঠোর নিরাপত্তায় বড়দিন ও থার্টিফার্স্ট নাইট

Next Post

তেলের দাম কমানোর পক্ষে নন জ্বালানি উপদেষ্টা

Next Post

তেলের দাম কমানোর পক্ষে নন জ্বালানি উপদেষ্টা

আবারো সেনা চাইলো বিএনপি, সিইসির ‘না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT