চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের কাছে খাশোগি হত্যার প্রমাণ চাইলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 18, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-জামাল খাশোগি-সৌদি আরব-তুরস্ক-ট্রাম্পের নিমন্ত্রণ

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে – তুরস্কের এমন দাবির পর ইস্তাম্বুলের কাছে প্রমাণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুর্কি কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে খাশোগিকে। নির্যাতন ও হত্যাকাণ্ডের অডিও এবং ভিডিও রেকর্ডিং থাকার কথাও দাবি করছে তারা।

এ ব্যাপারে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে খাশোগি হত্যার প্রমাণ হস্তান্তর করতে তুরস্ককে আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। সৌদি কনস্যুলেটে সাংবাদিক হত্যায় তুরস্কের ওই দাবির পরিপ্রেক্ষিতে ইস্তাম্বুলকে শক্ত প্রমাণ দিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

‘আমরা তাদের কাছে প্রমাণটা চেয়েছি, যদি আসলেই এর অস্তিত্ব থাকে,’ বলেন তিনি।

ওই সময় সৌদি আরবকে রক্ষার চেষ্টার কথা অস্বীকার করে ওই ঘটনার কোনো প্রমাণ আছে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প।

তবে সৌদি আরব ও তুরস্কে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতিবেদনের পর চলতি সপ্তাহের মধ্যেই খাশোগি রহস্যের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

Tags: খাশোগি হত্যাজামাল খাশোগিডোনাল্ড ট্রাম্পসাংবাদিক হত্যাসেমি লিডসৌদি আরব
Previous Post

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ শতাধিক জেলে আটক

Next Post

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Next Post

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

‘কখনই রিয়ালে ফিরবেন না রদ্রিগেজ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT