চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কখনই রিয়ালে ফিরবেন না রদ্রিগেজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 18, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

কলম্বিয়া কিংবদন্তি কার্লোস ভালদেরামা মনে করেন, হামেশ রদ্রিগেজকে ক্লাব ছাড়তে দেয়াটা ভুল ছিল রিয়াল মাদ্রিদের। রদ্রিগেজ যে আবারও লস ব্লাঙ্কোসদের হয়ে খেলতে পারেন, এমন কথা আর ভাবাই উচিত নয় তাদের।

রিয়ালের মূল একাদশে অনিয়মিত হয়ে যাওয়ার পর কলম্বিয়ান তারকাকে ধারে বিক্রি করা হয় বায়ার্ন মিউনিখে। বর্তমানে বুন্দেসলিগায় দারুণ খেলছেন ২৭ বছরের এ ফুটবলার। ৪২ মিলিয়ন ইউরোতে ধারে যাওয়ার পর এখন ব্যক্তিগত ইচ্ছায় সময় বাড়াতে চাইছেন রদ্রিগেজ।

কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ভালদেরামা মত, রিয়ালের থাকতে ক্লাবকে একটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে সাহায্য করেছেন রদ্রিগেজ। তার রিয়াল ছাড়ার ঘটনায় বিস্মিত হয়েছিলেন তিনি। তবে রায়ার্নে দারুণ শুরুর পর তার মনে হচ্ছে, সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরা রদ্রিগেজের জন্য এখন অনেকটা ‘অসম্ভব’।

ভালদেরামা বলেন, ‘রদ্রিগেজকে দেখে মনে হচ্ছে সে বায়ার্নে সুখেই আছে। সে এ পর্যন্ত যেহেতু রিয়ালে ফেরেনি, আমি মনে করি না, সে আর কখনও আসবে।’

রদ্রিগেজকে নিয়ে স্বদেশি গ্রেটের আরও সংযোজন, ‘আনচেলোত্তি(তৎকালীন বায়ার্ন কোচ) সঙ্গে প্রথম যা করেছেন সেটা অনেক। কারণ তিনি যখন রিয়াল থেকে বায়ার্নে যান, তখন এমনটা কেউ ভাবেইনি। কিন্তু আমার বিশ্বাস ছিল। কারণ আমি তাকে অনেকদিন ধরেই চিনি।’

গত মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জিতেছেন রদ্রিগেজ। মৌসুমে বায়ার্নের হয়ে ৩৭ ম্যাচে আট গোল করেন। দলের হয়ে জিতেছেন জার্মান সুপারকোপাও। চলতি মৌসুমেও বায়ার্নের সাত ম্যাচের ছয়টিতে খেলেছেন কলম্বিয়ান সুপারস্টার।

Tags: জেমস রদ্রিগেজলিড স্পোর্টস
Previous Post

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Next Post

যে কারণে বিপন্ন হচ্ছে দেশের সরীসৃপ প্রাণী

Next Post

যে কারণে বিপন্ন হচ্ছে দেশের সরীসৃপ প্রাণী

‘ধোঁয়ার কারণে’ অবতরণে বাধ্য হলো মেলানিয়াকে বহনকারী বিমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT