চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীরের খুব কাছে প্রোটিয়া তরী ডুবিয়ে দিলো ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 07, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটার তীরের খুব কাছে প্রোটিয়া তরী ডুবিয়ে দিলো. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম দিনের চা বিরতি পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটা বুঝি বাঁচিয়েই ফেলছে সাউথ আফ্রিকা। ৩০ ওভার বাকি, হাতে ৫ উইকেট, সেট দুই ব্যাটসম্যান, সেশনটা পার করে দিলেই কাজের কাজটা হয়ে যেত। সেটা হতে দিলেন না বেন স্টোকস। পেস ছোবলে স্বাগতিকদের লেজ মুড়িয়ে ইংল্যান্ডকে এনে দিলেন রুদ্ধশ্বাস এক জয়।

৪৩৮ রানের বিশাল লক্ষ্যের বিপরীতে সাবধানে চলো নীতিতে কেপটাউন টেস্টে ড্রয়ের খুব কাছে চলে গিয়েছিল প্রোটিয়ারা। পিটার মালান ও কুইন্টন ডি ককের ব্যাটে চড়ে ম্যাচটা যখন প্রায় বাঁচিয়ে ফেলার অপেক্ষায় তারা, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৮৯ রানের বিশাল জয়ে চার টেস্টের সিরিজে ১-১’এ সমতা ফিরিয়েছে সফরকারী ইংল্যান্ড। ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা স্টোকস।

হাতে ৮ উইকেট নিয়ে ১২৬ রানে শেষদিনে খেলতে নেমে শুরুতেই ধাক্কা প্রোটিয়াদের। আগের দিনের ২ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউর ফাঁদে নাইটওয়াচম্যান কেশব মহারাজ।

খুব বেশি রান করতে পারেননি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। অবশ্য সাউথ আফ্রিকা যে ম্যাচ জেতার জন্য লড়ছে না সেটা ডু প্লেসিসই বুঝিয়ে দিয়ে গেছেন। ৫৭ বল খেলে করে গেছেন মাত্র ১৯ রান।

লাঞ্চের পর সাউথ আফ্রিকার সবচেয়ে বড় ধাক্কা ওপেনার মালানের উইকেট হারানো। ধৈর্যের প্রতিমূর্তিতে উইকেটে চীনের প্রাচীর হয়েছিলেন অভিষিক্ত ব্যাটসম্যান। ২৮৮ বল খেলে ৮৪ রান করা ডানহাতিকে ফিরিয়ে দ্বিতীয় সেশনে ইংল্যান্ডকে একমাত্র সাফল্য এনে দেন স্যাম কারেন।

এরপরও সাউথ আফ্রিকাকে স্বপ্ন দেখাচ্ছিলেন রসি ফন ডার ডুসেন ও কুইন্টন ডি কক। ডি কক তার মতোই খেলে তুলে নেন ফিফটি। অবশ্য ফিফটির পরেই ঘটে সর্বনাশ, জোন ডেনলির বলে ১০৭ বলে ৫০ করে ক্যাচ দেন জ্যাক ক্রোলির হাতে।

ডি কক ফেরার পর অবসান ঘটে ফন ডার ডুসেনের প্রতিরোধও। ১৭ রান করতে ১৪০ বল খেলে গেছেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান, স্টুয়ার্ট ব্রডের বলে ক্যাচ দিয়েছেন জেমস অ্যান্ডারসসের হাতে।

ডি কক-ডুসেন ফেরার পর দ্রুতই ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের শেষ করে দিয়েছেন বেন স্টোকস। এরমধ্যে ডোয়াইন প্রিটোরিয়াস ও অ্যানরিচ নর্তেকে ফিরিয়েছেন এক ওভারে। দ্বিতীয় ইনিংসে ৭২ রান ও এই ৩ উইকেট নেয়ায় ডম সিবলিকে টপকে ম্যাচসেরা হতে সমস্যা হয়নি দেশকে বিশ্বকাপ জেতানো অলরাউন্ডারের।

Tags: লিড স্পোর্টস
Previous Post

চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ সেবা দিতে: প্রধানমন্ত্রী

Next Post

গেইলের ম্যাচে নায়ক ইমরুল

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ইমরুল কায়েস গেইলের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইলের ম্যাচে নায়ক ইমরুল

ইন্দোরে সেই দাপুটে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT