চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোরে সেই দাপুটে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 07, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, তা নিয়ে চলছে ভীষণ হৈচৈ। গৌহাটির বর্ষাপাড়া মাঠের নিম্নমানের নিষ্কাশন ব্যবস্থা আর মাঠ ঢাকা কাভার নিয়ে যখন তোপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন বোর্ডকে বাঁচাতে সহায় বিরাট কোহলিরাই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৮ উইকেটের সহজ জয়ে পরিত্যক্ত ম্যাচ ঘিরে ওঠা সমালোচনায় প্রলেপ দিয়েছে ভারত।

ইন্দোরে মঙ্গলবার দারুণ শুরুর পর সেটা আর ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ৯ উইকেটে রান তোলে ১৪২। নিজেদের মাঠে এক প্রকার অপ্রতিরোধ্য ভারতের সেই বাধা টপকাতে কোনো সমস্যাই হয়নি। ১৫ বল আগেই জিতে নিয়েছে ম্যাচ।

ধানুস্কা গুনাথিলাকার ২০, আভিস্কা ফার্নান্দোর ২২ ও কুশল পেরেরার ৩৪ রানে টপঅর্ডারে ভালোই শুরু করেছিল শ্রীলঙ্কার। ৯৭ রানে টপঅর্ডারের ৪ উইকেট হারালেও মোটামুটি বড় রানের দিকেই এগোচ্ছিল সফরকারীরা।

ভারতীয় পেসার আর স্পিনারদের সম্মিলিত আক্রমণে সেই রান বড় হয়নি। শেষদিকে শার্দুল ঠাকুর ২৩ রান খরচায় ৩ উইকেট তুলে নিলে কোনরকমে ১৪২ পর্যন্ত এগিয়েছে লঙ্কানরা। ২টি করে উইকেট নিয়েছেন নবদ্বীপ সাইনি ও কুলদ্বীপ যাদব।

ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল আর শেখর ধাওয়ানের ৭১ রানের জুটিতে ম্যাচ অর্ধেক জিতে নেয় ভারত। ৩২ বলে রাহুলের ৪৫ ও ধাওয়ান ৩২ রান করে আউট হলে বাকি কাজটুকু সেরেছেন কোহলি ও শ্রেয়াস আয়ার।

২৬ বলে ৩২ করে আয়ার আউট হলেও ১৭ বল খেলে ৩০ রানের ইনিংসে ম্যাচ জিতিয়েই ফিরেছেন কোহলি।

তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। সিরিজের শেষ ম্যাচটি হবে পুনেতে, ১০ ডিসেম্বর।

Tags: লিড স্পোর্টস
Previous Post

গেইলের ম্যাচে নায়ক ইমরুল

Next Post

ঢাবি শিক্ষার্থী ধর্ষণে ১ সন্দেহভাজন গ্রেপ্তার

Next Post
ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলা-সন্দেহভাজন গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থী ধর্ষণে ১ সন্দেহভাজন গ্রেপ্তার

গ্রেপ্তার

সাংবাদিকের হাতে হাতকড়া ও সাংবাদিক সমাজের দায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT