চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A

তিন জেলায় বুধবার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় ৫ জন। সুনামগঞ্জে ৪ জন ও সাতক্ষীরায় ১ জন নিহত হয়।

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ইজিবাইকের ৫ জন যাত্রী নিহত হয়েছে। বুধবার সকালে খুলনা-ঢাকা বিশ্বরোডের ভাঙ্গা বিশ্বরোড মোড় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল ইজিবাইক চালক আবুল (৩৫), তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের সেকেন সেকের পুত্র। পৌরসদরের চৌধুরীকান্দা গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এজাজউদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায়।

ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়। আহত দুই যাত্রীকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার পাশাপাশি বিশ্বরোডে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে রাস্তা সরু হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

সুনামগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা বাজারের কাছে পাগলা মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা প্রাইভেটকারের যাত্রী বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাতক্ষীরা যশোর মহাসড়কে ছয়ঘরিয়া নামকস্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১জন নিহত ও ১০জন আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সদরের ছয়ঘরিয়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহত বাসযাত্রী কাথন্ডা গ্রামের হাজী আব্দুল মাজেদ (৫৫)।

আহতরা হলেন, অরিন (৪৫), রওশন আরা (৩৫), মমতাজ (৩০), শরিফা খাতুন (৩৫), সালেহা (৩৫), প্রতিমা (২৮) সহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ছয়ঘরিয়া নামকস্থানে পৌঁছলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ছয়ঘরিয়া নামকস্থানে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় ট্রাক-ট্রেনের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

ভোর রাত পৌনে চারটার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সাথে রেললাইনের উপর বিকল হয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রের ও সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেভেল ক্রসিং এলাকা থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

সড়ক দুর্ঘটনা

 

Tags: আহতনিহতবুধবারসড়ক দুর্ঘটনা
Previous Post

চেনা উইকেটে ফলের আশা

Next Post

টেস্ট বাঁচাতে পারিশ্রমিক বাড়াতে বললেন সাঙ্গাকারা

Next Post

টেস্ট বাঁচাতে পারিশ্রমিক বাড়াতে বললেন সাঙ্গাকারা

দেশের ছয় জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT