চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা উইকেটে ফলের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্টে হয়েছে রান-উৎসব। পাঁচ সেঞ্চুরি ও ছয় হাফ সেঞ্চুরির ম্যাচের পঞ্চম দিনেও উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ফল, নিষ্প্রাণ ড্র। ঢাকায় তেমনটা হবে না বলেই আশা মাহমুদউল্লাহ ও চান্দিমালের। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট দেখে অভিন্ন সুরে দুই অধিনায়ক জানালেন, স্পিন সহায়ক উইকেটে থাকবে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। তার আগে উইকেট নিয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘যতটুকু দেখলাম, পিচ শুষ্ক মনে হল। সাধারণত আমরা ঢাকায় যে ধরনের উইকেট দেখতে পাই। বোলারদের জন্য উইকেটে কিছু না কিছু সহায়তা থাকেই। ত্রিদেশীয় সিরিজেও মোটামুটি সহায়তা ছিল বোলারদের জন্য। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। ব্যাটসম্যানদের পরিকল্পনা থাকা অনেক গুরুত্বপূর্ণ। অভিপ্রায় ঠিক রেখে স্কিল প্রয়োগ করলে ইনিংস বড় করার জন্য কাজে দেবে।’

লঙ্কান অধিনায়ক চান্দিমাল বললেন, ‘ত্রিদেশীয় সিরিজে মিরপুরের উইকেট বাজে ছিল। স্পিন সহায়ক ছিল, সেখানে ব্যাটিং করা কঠিন ছিল। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকছে। উইকেট দেখে মনে হল শুষ্ক। স্পিনাররাই এখানে ব্যবধান গড়ে দেবে।’

মূর্তিকারিগর

মিরপুরে বাংলাদেশ সবশেষ দুই টেস্ট জিতেছে স্পিন উইকেট নিয়ে। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ও ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ডের সঙ্গে তিনদিন ও অস্ট্রেলিয়ার সঙ্গে চারদিনেই শেষ হয় ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচ ঘিরে আবারও আলোচনায় হোম অব ক্রিকেট। টেস্ট জয়ের লাকিভেন্যু হয়ে ওঠা এই মাঠে এবারও জয় চায় বাংলাদেশ।

সেজন্য চট্টগ্রাম টেস্টের ইতিবাচক মনোভাবই ধরে রাখার প্রতিজ্ঞা ঝরল মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘চট্টগ্রামে ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ও আক্রমণাত্মক ছিল। একই মনোভাব থাকবে। পিচের কথা যদি বলি, দেখে মনে হয়েছে শুষ্ক, স্পিনারদের জন্য সহায়ক হবে। এই উইকেটে ফল আশা করতে পারি।’

Tags: ঢাকা টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
Previous Post

এলডিসি: প্রবৃদ্ধি অর্জনে শীর্ষ পাঁচে বাংলাদেশ

Next Post

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

Next Post

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

টেস্ট বাঁচাতে পারিশ্রমিক বাড়াতে বললেন সাঙ্গাকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT