চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ঘণ্টায় আদাল‌তে প্রতি‌বেদন দা‌খিল করল পু‌লি‌শ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:26 অপরাহ্ন 09, জুন 2021
in জনপদ, টাঙ্গাইল
A A
সংশ্লিষ্ট থানার প্রবেশদ্বার, পুলিশ সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সখীপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এক‌টি মামলা থানায় দা‌য়েরের পর পু‌লিশ তিন ঘণ্টার ম‌ধ্যে আসামীসহ চার্জশীট (প্রতি‌বেদন) আদাল‌তে জমা দি‌য়ে‌ছে পু‌লিশ। এ‌টিকে দে‌শের প্রথম থানায় কোনো মামলা রেক‌র্ডের পর পু‌লিশি তদন্ত শে‌ষে আদাল‌তে দ্রুততম প্রতি‌বেদন জমা বলে দাবী জেলা পুলিশ সুপারের।

জানা যায়, বুধবার (৯ জুন) দুপুর ১২টা পাঁচ মিনিটের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ টাঙ্গাইল আদালতে ওই মামলার প্রতি‌বেদন জমা দেন। এর আ‌গে ওই দিন সকাল ৯টা ৫ মি‌নি‌টে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বা‌সিন্দা রু‌মি আক্তার বাদী হ‌য়ে তার স্বামী স্কুল শিক্ষক মিজানুর রহমান সবুজের (৩৮) না‌মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

মামলা রেকর্ড হওয়ার আধাঘণ্টার ম‌ধ্যেই রু‌মি আক্তা‌রের স্বামী মিজানুর রহমান সবুজকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার লাঙুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ১৫ নভেম্বর মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দাড়িয়াপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের সময় রুমি আক্তারের বাবা মেয়েকে ৪ ভরি স্বর্ণালংকার দেন। বিয়ের পরের বছর মিজানুর একটি মোটরসাইকেল দাবি করেন। শ্বশুর জামাতাকে দেড় লাখ টাকার একটি মোটরসাইকেলও কিনে দেন। ২০১৭ সালে রুমির গর্ভে সন্তান আসে। আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে ‘কন্যা সন্তান’ জন্ম নেওয়ার খবরে তিনি অখুশি হন। তাই এক্ষেত্রেও ছেলে না হয়ে মেয়ে হওয়ার কারণে অস্ত্রোপচারের সব খরচ শ্বশুরের কাছে দাবি করেন ওই জামাতা। মেয়ের সুখের কথা ভেবে অস্ত্রোপচারের ২০ হাজার টাকাও পরিশোধ করেন রুমির বাবা। গত দুই বছর আগে চাকরিতে সমস্যার কথা বলে শ্বশুরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করেন মিজানুর।

রুমি জানান, গত চারমাস ধরে সে আরও দুই লাখ টাকা দাবি করে নির্যাতন করছেন। কয়েক মাস ধরে বাপের বাড়ি দিন কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে রুমি স্বামীর বাসায় গেলে তাকে মারধর করে। পরে রুমি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ সকালে রুমি আক্তার বাদী হয়ে স্বামীকে একমাত্র আসামি করে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে সখীপুর থানায় মামলা করলে পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বলেন, শিক্ষক মিজানুরের বিরুদ্ধে তার বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। মিজানুর রহমান সবুজকে সমিতি থেকে বরখাস্ত করা হবে।

সখীপুর থানার উপদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মামলাটি সকাল নয়টা পাঁচ মিনিটে থানায় রেকর্ড হয়। রেক‌র্ডের ৩৫ মিনিট পর আসামিকে তার নিজ বাসা থে‌কে গ্রেপ্তার করা হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন, পাঁচজনের সাক্ষ্য গ্রহণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সনদ গ্রহণ (এমসি), উর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শনসহ মামলার সব কার্যক্রম শেষ ক‌রে বেলা ১২টা পাঁচ মিনিটে আসামীসহ টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। বি‌শেষ এই কা‌জে তাকে সহায়তা করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক বলেন, বাংলাদেশে এই প্রথম পু‌লিশ নারী ও শিশু নির্যাতন দমন আই‌নের মামলায় এত দ্রুত চার্জশীট আদাল‌তে জমা দি‌য়ে‌ছে। এর আ‌গে থানায় মামলা রেকর্ড হওয়ার পু‌লিশ সুপারের ‘এ‌মি’ পাওয়ার পরই পু‌লি‌শের দু’টি টিম মা‌ঠে কাজ শুরু ক‌রে। সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আই‌নের মামলার চার্জশীট আদাল‌তে পাঠানোর আ‌গে পু‌লি‌শ সুপা‌রের অনু‌মোদন লা‌গে। কিন্তু এই মামলা দ্রুত নি‌ষ্প‌ত্তি করতে খুব দ্রুত সম‌য়ের ম‌ধ্যে আসামী গ্রেপ্তার ও হাসপাতা‌লের কর্মকর্তাদের সহায়তায় দ্রুত মে‌ডি‌কেল রি‌পোর্ট পাওয়ায় তদন্ত শে‌ষে তিন ঘণ্টার ম‌ধ্যে আদাল‌তে চার্জশীট প্রেরণ করা সম্ভব হ‌য়ে‌ছে। এ‌টিই বাংলা‌দে‌শে প্রথম ঘটনা।

জেলা পুলিশ সুপার স‌ঞ্জিত কুমার রায় জানান, পু‌লিশ থানায় মামলা রেক‌র্ডের তিন ঘণ্টার মধ্যে আদাল‌তে চার্জশীট প্রেরণ কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে। ই‌চ্ছে কর‌লেই পারা যায়। বাংলা‌দে‌শে এটাই প্রথম ঘটনা।

Previous Post

সাসেক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের অনুমোদন

Next Post

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ৪২ লাখ ৩৪ হাজার মানুষ

Next Post
বাংলাদেশে অক্সফোর্ডের ভ্যাকসিনের মজুদ ও টিকা প্রদান প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ৪২ লাখ ৩৪ হাজার মানুষ

সিয়াম সিনেমা দেখছেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপনের 'অন্তর্জাল' এ চুক্তিবদ্ধ সিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT