চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপনের ‘অন্তর্জাল’ এ চুক্তিবদ্ধ সিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 পূর্বাহ্ন 10, জুন 2021
in বিনোদন
A A
সিয়াম সিনেমা দেখছেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা”- এই মূলভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। আইসিটি ডিভিশন এর উদ্যোগে নির্মিত ‘অর্ন্তজাল’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন দীপংকর দীপন।

ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ের একটি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এই চলচ্চিত্রটির ঘোষণা দেন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে চলচ্চিত্রের শুটিংয়ের চূড়ান্ত প্রস্তুতি।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীপনের ‘অন্তর্জাল’ এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

সিয়াম আহমেদের চরিত্রের নাম লুমিন। যে রাজশাহীর একজন তরুণ কম্পিউটার প্রোগ্রামার। চাকরির জন্য সিভি নিয়ে অন্যের কাছে না ঘুড়ে নিজেই একটি স্টার্ট আপ বানিয়ে অন্যদের চাকরি দেয়ায় বিশ্বাস করে আইটি জিনিয়াস লুমিন। তবে চরিত্রটি সরল নয়, একটু জটিল মনস্তত্বের।

‘অন্তর্জাল’ এ চুক্তিবদ্ধ চিত্রনায়ক সিয়াম আহমেদ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন সন্ধ্যায় এই চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওস এর অফিসে সিয়াম আহদেমের সাথে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্জাল এর প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও সাদেকুল আরেফিন এবং সহ: প্রযোজক শাহ আমীর খসরু। সেই সাথে ছিল টিম অন্তর্জাল।

আইসিটি ডিভিশনের ‍উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

আগামী ২৪ জুন থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির প্রথম পর্বের শুটিং শুরু হতে যাচ্ছে। পরিচালক দীপংকর দীপন জানান, আই সি টি ডিভিশনের সাথে আমরা ২০১৯ এর নভেম্বর থেকেই কাজ শুরু করেছি। চলচ্চিত্রে খুব জটিল টেকনিক্যাল বিষয়গুলো সহজভাবে তুলে ধরা এবং সাইবার ব্যবহারে সচেতনতা বাড়ানোর জন্য আমরা খুব সাবধানে চিত্রনাট্য সাজিয়েছি।

তিনি বলেন, কাহিনী চিত্রনাট্য ও সংলাপে আমার সাথে আশা জাহিদ এবং সাইফুল্লাহ রিয়াদ কাজ করছে। দিনের পর দিন যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলিজি পার্কে থেকে আমরা চিত্রনাট্য লিখেছি। এই চলচ্চিত্রের প্রত্যেকটি চরিত্র বাস্তব কোন না কোন চরিত্র অবলম্বনে তৈরী, এজন্য আমাদের যথেষ্ট গবেষণার কাজ শুরু করতে হয়েছে। পর্যায়ক্রমে চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রের সাথে খুব শিগগির চুক্তি স্বাক্ষরিত হবে।

‘ঢাকা অ্যাটাক’ এর এই নির্মাতা জানান, গল্পের প্রয়োজনে দেশের বাইরেও চলচ্চিত্রটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ করা হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে এখনই বলা যাচ্ছে না কোন দেশে শুটিং এর কাজ চলবে।

Tags: আইসিটিঢাকা অ্যাটাকদীপংকর দীপনদীপনপলকমন্ত্রীলিড বিনোদনসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ৪২ লাখ ৩৪ হাজার মানুষ

Next Post

নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা

Next Post
নোয়াখালীতে ইউপি সদস্যের হত্যার ঘটনায় শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা

ফাঁসির দড়ি ও কাঠের কাঠামো, আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী হত্যায় দিনাজপুরে একজনের ফাঁসি কার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT