চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি যুদ্ধবিরোধী অবস্থানের কারণে শ্রেষ্ঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 04, জুন 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিশ্ববিখ্যাত বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর মৃত্যুতে পুরো বিশ্ব আজ শোকাহত। ছোটবেলায় সাদা-কালো টেলিভিশনে মোহাম্মদ আলীর হৃদয়ে ঝড় ওঠা বক্সিং দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। শুধু বক্সিং নয় মানবতার স্বার্থে ভিয়েতনাম যুদ্ধবিরোধিতার জন্যও মোহাম্মদ আলী শ্রেষ্ঠ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন: আমার কাছে তিনি শ্রেষ্ঠ তার ভিয়েতনাম যুদ্ধবিরোধী অবস্থানের জন্য।

তিনি সেসময় আলীর বক্সিং নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, ১৯৮০ সাল। তখনো আমাদের বাসায় টেলিভিশন আসেনি। শুনলাম মোহাম্মদ আলী নামে পৃথিবীর শ্রেষ্ঠ বক্সারের ‘ফাইট’ হবে এক নতুন ছেলের সাথে। পাবনা সদর গার্লস স্কুলের বিপরীত দিকে তখন জেলা সমবায় ব্যাংক। ওখানেই আয়োজন করে খেলা দেখানো হবে। গিয়ে দেখি ভীষণ ভিড়। কোনরকমে এক কোণায় একটু জায়গা হলো।

ঘেমে-নেয়ে দেখলাম এক রাগী তরুণ একজন অভিজ্ঞ খেলোয়াড়কে তুলোধুনো করে দিলেন। আলী টিকতেই পারলেন না। সেই তরুণের নাম সম্ভবত ল্যারি হোমস। অনেককেই কাঁদতে দেখে আমার চোখেও জল এলো। আমার এখনো সেদিনের কথা মনে হলে খুব খারাপ লাগে। এ কেমন খেলা? একজন আরেকজনকে মারবে এভাবে? খুব রেগেছিলাম ল্যারির উপর। অনেক পরে ল্যারিও হেরেছেন শুনেছি আর কারো কাছে।

কাবেরি গায়েন আরো লিখেছেন, আমি এই খেলাটাকে সেই দিনের স্মৃতির কারণেই কোনদিন ভালোভাবে নিতে পারিনি। আসলে, যখন থেকে এই খেলা দেখেছি তখন আলীর পড়ন্ত কাল। জেনেছি তিনি সবকালের সেরা বক্সার। কতো কিংবদন্তি তাকে ঘিরে!

যেহেতু এই খেলা আমি কোনদিন মন থেকে নিতেই পারিনি সেই ছোটবেলা থেকে, তাই এই খেলায় কে বড় আর শ্রেষ্ঠ- তা’তে আমার কিছুই যায় আসে না। কিন্তু সাদাদের জগতে একজন কালো শ্রেষ্ঠ খেলোয়াড়ের প্রতি ব্যবহারের যে প্রতিবাদ তিনি করেছেন, সেই প্রতিবাদ খুব সুন্দর। আমার কাছে তিনি শ্রেষ্ঠ তার ভিয়েতনাম যুদ্ধবিরোধী অবস্থানের জন্য।

তার স্মৃতির প্রতি সম্মান জানাই। একই সাথে নাকে, মুখে, মাথায় আঘাত করে পয়েন্ট পাওয়ার এই অমানবিক খেলাটি পৃথিবী থেকে উঠে যাক, সেটাও চাই।

Tags: মোহাম্মদ আলী
Previous Post

প্রাণ মনোহর ইফতার আয়োজনে ভারতীয় ইফতার

Next Post

বাজেটে সাম্যের অনুসন্ধান

Next Post

বাজেটে সাম্যের অনুসন্ধান

সহিংসতা-প্রাণহানীতেই শেষ হলো ইউপি নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT