চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালিকায় নিচ থেকে উপরে উঠতে উঠতে দেখি একদম প্রথমে আমার নাম: ইহসান

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
4:48 অপরাহ্ন 18, এপ্রিল 2017
in সাক্ষাতকার
A A
cof

cof

‘আমাদের বাড়িটা ময়মনসিংহ শহরের একেবারে কেন্দ্রে। বাবা ছিলেন স্কুল শিক্ষক। ছোট থেকেই দেখতাম কেউ বাসায় আসলে বলত ‘এটা কি স্যারের বাসা? অন্যদের বাসায় গিয়ে তাদের নাম ধরে ডাকলেও আমাদের বাসায় এসে বলত স্যার অাছেন? এ বিষয়টাই মনে গেঁথে যায়। বুঝতে পারি এটা একটা আলাদা সম্মান। আর পেছনে যা রয়েছে তা হল শিক্ষা। তখন থেকেই সিদ্ধান্ত নেই উচ্চ শিক্ষিত আমাকে হতেই হবে।’

তিনি আমীমুল ইহ্সান খান। ২৭ তম বিসিএসে কাস্টমসে প্রথম। বাড়ি ময়মনসিংহ শহরে স্টেশন রোড এলাকায়। ৬ ভাইবোনের মধ্যে মধ্যে ইহসান তৃতীয়। ১৯৯৪ সালে ময়মনসিংহ গভঃ ল্যাবরেটরি স্কুল থেকে স্টার মার্কস নিয়ে মাধ্যমিক। ১৯৯৬ সালে আনন্দমোহন কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেন। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও কখনই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা ছিলনা এই কর্মকর্তার। সাহিত্যের প্রতিই মনোযোগটা ছিল বেশি।

অন্যান্য বিষয়ের চেয়ে  ইংরেজি ও বাংলা সাহিত্যে নম্বরে সবসময়ই থাকতেন এগিয়ে। আর তাই যখন ইংরেজি সাহিত্যে পড়ার সুযোগ আসে তখন আর হাতছাড়া করেননা । ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে।

প্রথম বর্ষ থেকেই ভাবতে থাকেন বিসিএস নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের ছাত্র ছিলেন। প্রতিদিনই ১৫ থেকে ১৬ টা সংবাদপত্র আসত হলে। তবে সারাদিন ভিড় থাকায় ধারে কাছেও ভেড়া কঠিন ছিল সেসব খবরের কাগজের । এজন্য ইহ্সান মনে মনে এমন একটা সময় খুঁজে বের করেন খবরের কাগজ পড়ার। যখন পেপার রুমটা থাকত একবারেই ফাঁকা। দুপুরে খাবার পর সবাই যখন বিশ্রাম নিত। তখনই ইহ্সান নিয়ে বসতেন খবরের কাগজ। একের পর এক পড়ে ফেলতেন সবগুলো। খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন সব। আর এটাই পরবর্তীকালে তার বিসিএসের ভিত গড়তে সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাবের  প্রেসিডেন্ট ছিলেন। পাঠ্যপুস্তকের পড়াশোনা বাদে সাংগঠনিক সবকাজেই ছিলেন অতি উৎসাহী। বিশ্ববিদ্যালয় করসপনডেন্ট হিসেবে কাজ করতেন ফিনান্সিয়াল এক্সপ্রেস ও নিউ নেশনে।ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক।

এর পাশাপাশি প্রথম বর্ষ  থেকেই নিতে থাকেন বিসিএস’র প্রস্তুতি। ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়ায় ইংরেজির ওপরে বিশেষ মনোযোগ দিতে হয়নি। পত্র-পত্রিকা পড়ার অভ্যাস থাকায় প্রস্তুতি নিতে গিয়ে দেখতে পান সিলেবাসের প্রায় অর্ধেকই পড়া হয়ে গেছে।

প্রথম অংশ নেন ২৬তম (বিশেষ) বিসিএসে। সেখানে মনোনীত হন শিক্ষা ক্যাডারের জন্য। নিয়োগ পান নেত্রকোণা সরকারি কলেজের ইংরেজির প্রভাষক হিসেবে। তবে কর্মস্থলে যোগদানের পর বুঝতে পারেন এটা ঠিক তার আগ্রহের বিষয় না।

‘প্রায়শই একই বিষয় পড়াতে হত। ১ মাস পরও একই বিষয় আবার ১ বছর পরও তাই। মনে হত আমি একটা গণ্ডীর মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। আর সেই গণ্ডী থেকে বের হতেই দিই ২৭ তম বিসিএস।’

২৭ তম বিসিএস’ই এই কর্মকর্তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তবে এ পথটা মোটেও মসৃণ ছিলনা তার। পরীক্ষা দিয়েই তিনি বুঝতে পারেন লিখিত পরীক্ষা যেমন দিয়েছেন তাতে নিশ্চয়ই ভাল করবেন। তবে ফল প্রকাশের দিনে এক নিমিষেই উড়ে যায় সব ভাললাগা।

‘খুব কষ্ট পাই যখন দেখি আমার রোলনম্বরটি নেই তালিকায়। মনটা ভেঙ্গে যায়। হতাশ লাগতে শুরু করে। বারবার ভাবতে থাকি এত ভাল পরীক্ষা দেয়ার পরও কেন হলনা।’

তবে খুব বেশিদিন এ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়না তাকে। তত্ত্বাবধায়ক  সরকার সেসময় ক্ষমতায় আসেন। ক্ষমতায় উপনীত হয়েই আগের ফলাফল বাতিল করে দেন। নতুন করে আবার ডাকা হয় মৌখিক পরীক্ষার জন্য।

ভাইভার পর অাসে ফলাফলের সেই কাঙ্খিত দিনটি। ‘যখন জানতে পারি ফল প্রকাশ হয়েছে তখন নিজের রোল নম্বরটি খুঁজতে থাকি। সব ক্যাডারে নিচের দিক থেকে খুঁজতে থাকি।’

নিজের রোল নম্বরটি এসময় কোথাও খুঁজে না পেয়ে খুব হতাশ হয়ে পড়েন।

‘এর মাঝে এক কাজিন ফোন করে জানায় সে  পুলিশে নির্বাচিত হয়েছে। তখন হতাশা আরও বেড়ে যায়। এভাবে খুঁজতে খুঁজতে কাস্টমস ক্যাডারের তালিকায় নিচ থেকে উপরে উঠতে উঠতে দেখি একদম প্রথমে আমার নাম।’

তখন কি যে ভাল লাগে তা বলে বোঝাতে পারবনা। পরীক্ষা ভাল দিয়েছিলাম তাই বলে যে এতটা ভাল দিয়েছিলাম যে একেবারে প্রথম হয়ে যাব সেটা বুঝিনি।’ এই অনুভূতিটা একেবারেই অন্যরকম বলে উল্লেখ করেন তিনি।

২৭ তম বিসিএসে কাস্টমসে ৬ জন কর্মকর্তা যোগ দেন সহকারি কমিশনার হিসেবে। তাদের মধ্যে ৫ জন সফল হন দ্বিতীয়বার মৌখিক পরীক্ষার পর। মা-বাবার আশীর্বাদ আর বিসিএসকে টার্গেট করে দেয়া শ্রমকেই সাফল্যের চাবিকাঠি বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

২৪ নভেম্বর ২০০৮ সালে যোগ দেন জাতীয় রাজস্ব বোর্ডে। সেখান থেকে পরবর্তীসময়ে ৪ মাসের বুনিয়াদী প্রশিক্ষণের জন্য যান চট্টগ্রাম কাস্টমস একাডেমিতে। সবুজ গাছপালা বেষ্টিত। প্রকৃতির মাঝে মনোমুগ্ধকর এ ট্রেনিং সময়ের পুরোটাই অত্যন্ত আনন্দায়ক ছিল ইহ্সানের কাছে।

ট্রেনিং করতে গিয়ে প্রতিনিয়তই শিখেছেন নতুন কিছু। হয়েছেন নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন। ট্রেনিং এর অংশ হিসেবে একদিন গভীর সমুদ্রে জাহাজে তল্লাশির শেষে তাদের বহনকারি জাহাজ রামেজিং তাকে গভীর সমুদ্রে রেখেই চলে আসে। এরপর অবশ্য যোগাযোগ করে দ্র্রুতই উদ্ধার হতে সক্ষম হন।

প্রথম যোগ দেন সহকারি কমিশনার হিসেবে ঢাকা কাস্টম হাউসের অধীনে বিমানবন্দরে।

তবে কর্মজীবনে সাড়ে ৮ বছরের মধ্যে সবচেয়ে বড় চালান আটক করেন চট্টগ্রাম কাস্টম হাউজে থাকা অবস্থায়। এ সময় মিথ্যা ঘোষণায় কন্টেইনারে করে আনা ৫৫ হাজার ২০০ কার্টন সিগারেট আটক করেন। যেখানে মোট ১ কোটি ১০ লাখ শলাকা সিগারেট ছিল। এই কার্টন আটক করতে গিয়ে তাকে ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে অনেক। বিভিন্ন মহল থেকে এসেছে চাপ। তথাপি তিনি দায়িত্ব থেকে পিছপা হননি।

তৎকালীন কাস্টমস কমিশনার মাসুদ সাদিকের বলা, ‘সবার সঙ্গে অভিন্ন আচরণ করবে। কারও সঙ্গে ভিন্ন আচরণ করতে গেলেই পড়ে যাবে বিপদে।’ কথাগুলো মেনে চলার চেষ্টা করেন সবসময়।

কর্মক্ষেত্রে সাহসিকতা ও  সততার পুরস্কার স্বরুপ ২০১৫ সালে আন্তর্জাতিক কাস্টমস দিবসে সার্টিফিকেট অব মেরিট পুরস্কার লাভ করেন।

বাংলাদেশ সরকার প্রদত্ত বৃত্তি নিয়ে ২০১৩ থেকে ২০১৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনইউচ থেকে মাস্টার্স করেছেন ইন্টারন্যাশনাল বিজনেসে।। বর্তমানে কর্মরত আছেন বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার হিসেবে।

বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই কর্মকর্তা বলেন, ১ বা ২ বছরের প্রস্তুতি দিয়ে নয়। বিসিএস দেয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকেই থাকা দরকার। এতে ধীরে ধীরে ভিতটা তৈরী হয়ে যাবে। আনুষ্ঠানিক প্রস্তুতির চেয়ে অনানুষ্ঠানিক প্রস্তুতি এক্ষেত্রে অনেক বেশি কার্যকর।

পথ চলতে চোখ কান খোলা রাখাটাও বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে ১ ধাপ এগিয়ে থাকার সহায়ক বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

তবে বিসিএস হোক বা না হোক সেটা বড় বিষয় নয়। এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে বলা যায় আমি চেষ্টার কোন ত্রুটি করিনি। ‘আর বিশ্বাস থাকলে সাফল্য আসবেই।’

Tags: বাংলাদেশ সিভিল সার্ভিসবিসিএসশুল্ক বিভাগ
Previous Post

‘বাহুবলি ২’ ছবির শুটিংয়ের দৃশ্য

Next Post

দেড় মাসের মধ্যে হার্টের সব ধরণের রিং এর দাম ঠিক করবে সরকার

Next Post

দেড় মাসের মধ্যে হার্টের সব ধরণের রিং এর দাম ঠিক করবে সরকার

ভালো মানুষ হিসেবে স্মরণীয় হতে চান মোস্তাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT