চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের উচ্ছ্বাসে চলছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’

সারারা মুশাররাত তূর্ণা by সারারা মুশাররাত তূর্ণা
2:28 অপরাহ্ন 01, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- ব্যান্ড ফেস্ট ২০১৭

চ্যানেল আই অনলাইন- ব্যান্ড ফেস্ট ২০১৭

চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী ব্যান্ড ফেস্টের উদ্বোধন হয়েছে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায়। ব্যান্ড ফেস্ট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

কবুতর ও বেলুন উড়িয়ে ফেস্টের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ উপস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা।

এর আগে ১৯৭১ সালের ১ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’এ জোয়ান বায়েজের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি গেয়ে ব্যান্ড ফেস্টের সূচনা করেন কণ্ঠশিল্পী এলিটা। এরপরই ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানের সাথে পতাকা হাতে মঞ্চে একে একে উঠে আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। আজম খানের গান গাইতে গাইতে তাঁদের সঙ্গে যোগ দেন খ্যাতিমান ব্যান্ড সংগীত তারকা আইয়ুব বাচ্চু ও জলের গান, মেহেরীনসহ  দেশের প্রখ্যাত অন্যান্য ব্যান্ডের সদস্যবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শাইখ সিরাজ বলেন, ‘এ বছর ১৭টি ব্যান্ড দল অংশ নিচ্ছে এই আয়োজনে’। তরুণ প্রজন্মের প্রতি সমাজ রক্ষার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মই সমাজকে অবক্ষয় থেকে তুলে আনবে। এক্ষেত্রে ব্যান্ড সংগীত হতে পারে উজ্জীবিত একটি সংগীতের মাধ্যম’।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম বলেন, ‘গান ছিল মুক্তিযুদ্ধকালীন আমাদের অস্ত্র। এখন ব্যান্ডের গানের ধরন হয়ত আমাদের সময়ের চেয়ে আলাদা। কিন্তু গানের চেতনা একই রয়ে গেছে। এখন তোমাদের সময় গাইবার’। বক্তব্য শেষে তিনি বাংলাদেশের পতাকা তুলে দেন আইয়ুব বাচ্চু সহ মঞ্চে উপস্থিত অন্যান্য তরুণ ব্যান্ড শিল্পীদের হাতে।

আইয়ুব বাচ্চু বলেন, ‘চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ প্রতি বছর এই আয়োজন করার জন্য’। তরুণ ব্যান্ডশিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংগীত একটি গুরুমুখী বিদ্যা। তরুণদেরকে তাঁদের বয়োজ্যেষ্ঠ শিল্পীদের সম্মান করতে হবে’। ব্যান্ড শিল্পের তরুণরাই সবাইকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিট কর্পোরেশনের মেয়র আনিসুল হককে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে। ২০১৬ এর তৃতীয় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট এ উপস্থিত ছিলেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহীন সামাদ, ফকির আলমগীর, খুরশীদ আলম, মামুনুর রশীদ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে একে একে ব্যান্ড দলগুলো তাঁদের পরিবেশনা শুরু করেন।

Tags: আইয়ুব বাচ্চুআনিসুল হকজলের গানব্যান্ড ফেস্ট ২০১৭মেহরীনলায়লা হাসানসৈয়দ হাসান ইমাম
Previous Post

মেয়র আনিসুল হকের কর্মময় ৭৮০ দিন

Next Post

সমবেত প্রার্থনায় বিশ্ব শান্তি নিশ্চিত করার আহ্বান পোপের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমবেত প্রার্থনায় বিশ্ব শান্তি নিশ্চিত করার আহ্বান পোপের

হালদা দেখতে স্বপরিবারে আতাহার আলী খান

‘হালদা’ দেখতে সপরিবারে ক্রিকেটের আতাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT