চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালদা’ দেখতে সপরিবারে ক্রিকেটের আতাহার

হাসান আহমেদ by হাসান আহমেদ
2:38 অপরাহ্ন 01, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
হালদা দেখতে স্বপরিবারে আতাহার আলী খান

সিনেপ্লেক্স এর আলো জ্বলে উঠতে পূর্ণ মিলনায়তনে ৬ ফুট ২ ইঞ্চির শরীরটা ঠিক চোখে পড়ে। বয়স ৫৫। অথচ এখনো দারুণ সজীব তিনি। তার নিজের জগতের দারুণ চেনা মুখ। খেলোয়াড়ি  ভুমিকা পাল্টেছেন ঠিকই তবে খেলার সঙ্গে আছেন। বাংলাদেশের এ মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় খেলার সঙ্গে তার সংযুক্তি। খেলাটি ক্রিকেট।

বসুন্ধরা সিনেপ্লেক্সের ৪ নং অডিটরিয়ামে স্বপরিবারে সিনেমা দেখতে এসেছেন আর কেউ নন বাংলাদেশ ক্রিকেটের তারকা মুখ আতাহার আলী খান। যিনি ধারাভাষ্যে বাংলাদেশর বর্তমান সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক মুখ। সিনেমা নিয়মিত দেখেন নাকি স্ত্রীর ভাইয়ের নির্মাণ বলে দেখতে আসা? তিনি বললেন, নিয়মিত দেখা হয়ে ওঠে না। সময়ের অভাবে। তবে তৌকীর ভাইয়েরটা দেখি নিয়মিত। স্ত্রীসহ। তার শেষ দুটো চলচ্চিত্র দেখেছি ছেলে আর মেয়েসহ। ওরা মামাকে খুব পছন্দ করে। মামার ছবিও পছন্দ করে।

আতাহার আলী খান এর ২ ছেলে ও ১ মেয়ে। স্ত্রী ফারিয়া আতাহার খান নির্মাতা তৌকীর আহমেদের ছোট বোন। দুই ছেলে ওমর এবং আদিল পড়ছে সানবীম স্কুলে। মেয়ের নাম পিয়া। যদিও মেয়ে মামার সিনেমা দেখতে আসতে পারেনি। চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় ফ্রেমবন্দী হন আতাহার আলী খান। স্ত্রী, দুই ছেলে এবং শ্বাশুড়ি অর্থ্যাৎ তৌকীর আহমেদের মা জোবায়রা আহমেদসহ।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স চলচ্চিত্র হালদা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে পরিচালক তৌকীর আহমেদ ও তারস্ত্রী অভিনেত্রী বিপাশা হায়াত উপস্থিত ছিলেন। হালদা‘ চলচ্চিত্রের প্রযাজক, অভিনেতা-অভিনেত্রী ও  কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অভি কথাচিত্রের পরিবেশনায় ১ ডিসেম্বর সারাদেশের ৯০ টি সিনেমা হলে প্রদর্শিত হবে।

Tags: ক্রিকেটতৌকীর আহমেদ
Previous Post

সমবেত প্রার্থনায় বিশ্ব শান্তি নিশ্চিত করার আহ্বান পোপের

Next Post

‘এই ব্রাজিল খুবই ভয়ঙ্কর!’

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জার্সি পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই ব্রাজিল খুবই ভয়ঙ্কর!’

এমন একজনকে হারালাম যার বিকল্প দেখি না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT