চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের সেঞ্চুরি আটকে দিলো বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 25, এপ্রিল 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল আউট, মাঠে দুর্দশাগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হয়েছিলেন ৯০ রানে। দ্বিতীয় সুযোগে দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন তিন অঙ্কের পথে। তবে এবার বাধা হয়ে এলো বেরসিক বৃষ্টি। ৭৪ রানে অপরাজিত থেকে টাইগার ওপেনারকে ছাড়তে হলো মাঠ।

মুষলধারে বৃষ্টি ঝরে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। চা বিরতির পর আর শুরু করা সম্ভব হয়নি পঞ্চম দিনের শেষ সেশনের খেলা। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।

বাংলাদেশ: ৫৪১/৭ (ইনিংস ঘোষণা) ও ১০০/২, শ্রীলঙ্কা: ৬৪৮/৮ (ইনিংস ঘোষণা)

বৃষ্টি শুরুর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ১০০ রান। দুর্দান্ত খেলতে থাকা তামিমের সঙ্গে মুমিনুল হক অপরাজিত আছেন ২৩ রানে। টাইগার অধিনায়ক খেলেছেন ৮৬ বল। এ বাঁহাতির ইনিংসে নেউ কোনো বাউন্ডারি।

১০৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ দিনের লাঞ্চ বিরতির পর ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শুরুতেই সাইফ হাসান (১) ও নাজমুল হোসেন শান্ত (০) সাজঘরে ফিরলেও একাই লড়াই চালিয়ে যান তামিম।

ওয়ান ম্যান শো দেখান পাল্লেকেলের ২২ গজে। বাউন্ডারির মেলায় মাতিয়ে রাখেন স্টেডিয়াম। ৫৩ বলে ১০টি চারের সাহাজ্যে তুলে নেন ফিফটি। পরের ২৪ রান যোগ করেন তিনটি ছয়ের সাহাজ্যে। শেষদিকে অবশ্য ড্রয়ের মিশনে ধৈর্য্য নিয়ে ব্যাট করেছেন বাংলাদেশ ওপেনার।

৯৮ বল খেলে ৭৪ রানে অপরাজিত থাকা অবস্থায় বৃষ্টিতে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হয় তামিমের। লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল নিয়েছেন দুটি উইকেট।

এর আগে শ্রীলঙ্কা৮ উইকেটে ৬৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্বাগতিকরা প্রথম ইনিংসে লিড পায় ১০৭ রানের।

সকালেই বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। খানিক বিরতি দিয়ে পান আরেক উইকেট। সাজঘরে পাঠান দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। ভাঙেন তাদের মধ্যে গড়ে ওঠা ৩৪৫ রানের অসাধারণ জুটি।

২৯১ বলে ২২ চারে ১৬৬ রানে আউট হন ধনাঞ্জয়া। ৪৩৭ বল খেলে ২৪৪ রানে থামেন করুনারত্নে।

চতুর্থ উইকেটে রেকর্ড জুটির সুবাদে আগের দিনই বাংলাদেশকে প্রায় ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। আলোর স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে স্বাগতিকরা তোলে ৩ উইকেটে ৫১২ রান। শেষদিনে ৫ উইকেট খরচায় আরও ১৩৬ রান যোগ করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

Tags: পাল্লেকেলে স্টেডিয়ামপ্রথম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
Previous Post

সোমবার থেকে করোনোর প্রথম ডোজ ভ্যাকসিন বন্ধ

Next Post

ঈদ লাগে না, শাকিবের ছবি যে কোনো সময় হিট: সোহানী হোসেন

Next Post
সোহানী হোসেন ও শাকিব খান একসঙ্গে বসে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ লাগে না, শাকিবের ছবি যে কোনো সময় হিট: সোহানী হোসেন

Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মোট মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT