চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ লাগে না, শাকিবের ছবি যে কোনো সময় হিট: সোহানী হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 25, এপ্রিল 2021
in বিনোদন
A A
সোহানী হোসেন ও শাকিব খান একসঙ্গে বসে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় তারকা শাকিব খানের ক্যারিয়ারে মাইলফলক ছবি ‘সত্তা’ প্রযোজনা করেছিলেন ড. সোহানী হোসেন। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনার ছবিটির কাহিনি ও চিত্রনাট্য ছিল সোহানী হোসেনের। যে ছবি দিয়ে ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার উঠেছিল শাকিবের হাতে।

শুধু তাই নয়, ‘সত্তা’ দিয়েই গীতিকার, গায়ক ক্যাটাগরিতে জেমস, মমতাজসহ অন্যারাও জাতীয় চলচ্চিত্র অর্জন করেছিলেন।

পাঁচ বছর পর আবারও লেখক, সফল উদ্যোক্তা ও দেশের নামী শিল্পপতি সোহানী হোসেনের প্রযোজনায় ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করলেন শাকিব খান। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় গেল মার্চ জুড়ে ‘অন্তরাত্মা’ ছবির শুটিং হয়েছে, আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় ছবিটি।

বর্তমানে ইন্ডিয়াতে ছবিটির সম্পাদনা ও পোস্ট প্রডাকশনের প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঈদে ছবি মুক্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়! ঈদে যদি লকডাউন শিথিল থাকে নতুন ছবি মুক্তি দিলেও দর্শক সিনেমা হলে যাবেন কিনা এ নিয়ে অন্যান্য প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ! তবে ‘অন্তরাত্মা’র প্রযোজক সোহানী হোসেন ছবি মুক্তি ও ব্যবসা নিয়ে তেমন একটা চিন্তিত নন।

দম্পতি বাইসাইকেলে চড়ে হাসিমুখে আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি মনে করেন, যেহেতু শাকিব খানের ছবি তাই ঈদ ছাড়া মুক্তি দিলেও ছবি হিট হবে। ‘সত্তা’ মুক্তির পর তার অভিজ্ঞতা এমন।

চ্যানেল আই অনলাইনের আলাপে সোহানী হোসেন বলেন, পাশ্ববর্তী ইন্ডিয়াতে করোনার প্রকোপ ভয়াবহ ভাবে বেড়েছে। বাংলাদেশেও কম নয়। মানুষের জীবনের নিরাপত্তা আগে। সেজন্য ঈদে ছবি মুক্তি দিতেই হবে এমনটা ভাবছি না। তাছাড়া আমি মনে করি, শাকিব খানের ছবি মুক্তি দিতে ঈদ লাগে না। শাকিব থাকলে ছবি যে কোনো সময় মুক্তি দিলে হিট হবে।

ফোনে সোহানী হোসেন আরও বলেন, শাকিবের ছবি হলে গেলেই পাবলিক গ্যাদারিং হয়। আমাদের এখানেও করোনা রোগী মারা যাচ্ছেন। এসব বিবেচনা করে আগেও ঈদে ছবি মুক্তি দিতে পারবো কিনা, তা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি। তাড়াহুড়ো করে শুটিং করেছি। এরপরেও করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার শুটিং পরবর্তী অনেক কাজ পিছিয়ে গেছে।

পাবনার ঐতিহ্যবাহী সিনেমা হল ‘রুপকথা’র কর্ণধার সোহানী হোসেন বলেন, ঈদে আমার এ হলটি খোলা রাখবো কিনা তাও বলতে পারছি না। কারণ আমি ব্যবসার জন্য হল চালাই না। প্যাশনের জায়গা থেকে হলটি রেখেছি। শাকিবের ছবি না হোক, অন্য ছবি চালালেও কিছু দর্শক আসলেও সমাগম হবে। এতে একজন মানুষের ক্ষতি হোক তা আমি কখনই চাইনা।

সোহানী হোসেনের ছবি, তিনি হালকা পোশাক পরা, হাসছেন ও বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করে তিনি বলেন, আরও অন্তত এক সপ্তাহ করোনা পরিস্থিতি বিবেচনা করে ‘অন্তরাত্মা’ আসন্ন ঈদে মুক্তির সিদ্ধান্ত নেব।

মৌলিক গল্পের ছবি ‘অন্তরাত্মা’য় শাকিব খানের নায়িকা কলকাতার দর্শনা বণিক। ফেরারী ফরহাদের সংলাপে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, এস এম মহসীন, মারুফ প্রমুখ। তরঙ্গ এন্টারটেনমেন্টের ব্যানারে পাবনা, রাজশাহীর বিভিন্ন লোকেশন ছবির শুটিং হয়েছে।

Tags: অন্তরাত্মাঈদের ছবিদর্শনা বণিকলিড বিনোদনশাকিব খানসুপারস্টার শাকিব খানসোহানী হোসেন
Previous Post

তামিমের সেঞ্চুরি আটকে দিলো বৃষ্টি

Next Post

করোনায় মোট মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

Next Post
Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মোট মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

মামুনুল হকের গ্রেপ্তার ও সমর্থকদের প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

'পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অর্থে সরকার উৎখাত করতে চেয়েছিলেন মামুনুল হক'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT