চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ সমাজ এবং নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 31, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিল্পপতিদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে রপ্তানির পাশাপাশি নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। তরুণ সমাজ এবং নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ম জাতীয় শিল্প মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: শিল্পায়ন ছাড়া একটা দেশ ওপরে উঠতে পারে না। তাই কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। সেজন্য আমাদের উপযুক্ত ট্রেনিং, গবেষণা দরকার। দেশের মধ্যে এমন বাজার খুঁজে বের করতে হবে যাতে বিদেশে ওই বাজারের চাহিদা থাকে।

তিনি বলেন: আমাদের কৃষিপণ্য যেমন মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। শিল্পকে আমরা বহুমুখীকরণ করতে পারি। নতুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শিল্পায়ন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

‘এছাড়া ডিজিটাল ডিভাইস তৈরি করে রপ্তানি করা, এটাও ভালো পণ্য রপ্তানির জন্য। এর মধ্য দিয়ে শিল্পের বহুমুখীকরণ করা যাবে এবং তরুণ সমাজের কর্মসংস্থান তৈরি করা। তরুণ সমাজ এবং নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।’

শিল্প নীতিকে আধুনিকায়ন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: আমাদের দেশ এখন বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এই গর্ব আমাদের ধরে রাখতে হবে।

প্রথমবারের মত জাতীয় শিল্প মেলার উদ্যোগকে প্রশংসা করে শেখ হাসিনা বলেন: এবারে মেলা হওয়াতে শিল্পের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হবে। রপ্তানির ক্ষেত্রে এটা খুব প্রয়োজন।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

হ্যাট্রিক চান তাপসী পান্নু

Next Post

রাজধানীর পুলিশ প্লাজায় আগুনের আতঙ্ক

Next Post
পুলিশ প্লাজায়-আগুনের আতঙ্ক-আগুন

রাজধানীর পুলিশ প্লাজায় আগুনের আতঙ্ক

সব দোষ মিডিয়ার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT