চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব দোষ মিডিয়ার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 31, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ডেভিড ওয়ার্নারকে বাদ দিলে খেলবেন, নয়তো না! গত শুক্রবার সিডনি মর্নিং হেরাল্ড প্রতিবেদনে লিখেছিল, সাউথ আফ্রিকার বিপক্ষে গত বছর এই শর্তপূরণ হওয়ার পরেই কেবল জোহানেসবার্গ টেস্টে খেলতে নেমেছিলেন মিচেল স্টার্ক, নাথায় লায়ন, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো অস্ট্রেলিয়ান বোলাররা!

দুইদিন পর রীতিমত বিবৃতি দিয়ে সব অস্বীকার করেছেন এই অজি ক্রিকেটাররা। তাদের বিবৃতিতে উঠে এসেছে ওয়ার্নারকে নিয়ে মোটেও উল্টো ভাবনা ছিল না তাদের। ড্রেসিংরুমের পরিবেশ উত্তপ্ত করার জন্য সিডনি মর্নিং হেরাল্ডকে দোষারোপও করেছেন তারা।

২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ক্রিকেট বিশ্বকে উত্তপ্ত করে তুলেছিলেন স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। উত্তাপের হাওয়া লেগেছিল অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম থেকে ক্রিকেট বোর্ড পর্যন্ত। আইসিসি ও সিএ বেনক্রফট-স্মিথকে বল বিকৃতির জন্য শাপ-শাপান্ত করলেও ওয়ার্নার চলে যাচ্ছিলেন আড়ালে। সিডনি নিউজ হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার একাধিক সিনিয়র ক্রিকেটার প্রতিবাদ করায় ব্যবস্থা নেয়া হয় অজি সাবেক সহ-অধিনায়কের বিরুদ্ধেও।

ওয়ার্নার খেললে সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্ট খেলবেন না- এমনই নাকি হুমকি দিয়েছিলেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন। তারকা বোলারদের হুমকির মুখে ওয়ার্নারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসি ও সিএ। পরে থলে থেকে বেরিয়ে আসে যে বল টেম্পারিংয়ের মূল হোতাই ছিলেন ওয়ার্নার!

একাধিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছিল, ‘ওয়ার্নার ইস্যুতে ক্রমেই উত্তপ্ত হচ্ছিল অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের আবহাওয়া।’

কিন্তু বিবৃতিতে অজি ওই ক্রিকেটাররা বলছেন, মোটেও ওয়ার্নারকে বয়কট করার হুমকি দেননি তারা। সবকিছু ভুলে কেবল সামনে এগোতে চেয়েছিলেন। কিন্তু তাদের সেই চাওয়াকে উল্টোভাবে তুলে ধরে ভুল শিরোনামে খবর প্রকাশ করেছে সিডনি হেরাল্ড!

‘প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডেভিড ওয়ার্নারের বিচার না হলে আমরা নাকি জোহানেসবার্গ টেস্টে না খেলার হুমকি দিয়েছিলাম! এই অভিযোগটি সবদিক থেকেই হতাশাজনক। সবচেয়ে বড় কথা এই অভিযোগ সবদিক থেকেই মিথ্যা।’

‘এই অভিযোগের মাধ্যমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে আমাদের সম্পর্ক প্রশ্নবিদ্ধ করছে যা জ্বালাময়ী এবং বিভ্রান্তিকর।’

‘দল হিসেবে আমরা একসঙ্গে এগোতে চাই। অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলকে বিশ্বকাপ এবং অ্যাশেজের জন্য প্রস্তুত করার জন্য সাহায্য করতে চাই।’ বিবৃতিতে বলা হয়েছে এমনই।

এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর সবরকম ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই স্মিথ ও ওয়ার্নারের। নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফিরে যেন কোনপ্রকার সমস্যার মাঝে না পড়েন দুজনে, সেজন্য দুবাইয়ে একটি পুর্নমিলনি অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। লায়ন ও কামিন্স সেই অনুষ্ঠানে থাকলেও ছিলেন না হ্যাজেলউড ও স্টার্ক!

কেনো সেই অনুষ্ঠানে ছিলেন না স্টার্ক ও হ্যাজেলউড? এমন প্রশ্নও তুলেছিল সিডনি হেরাল্ড। যার উত্তর অবশ্য খেলোয়াড়রা দেননি। দিয়েছে সিএ। তাদের দাবি, চোটের কারণে দলে ছিলেন না, তাই স্মিথ-ওয়ার্নারের পুর্নমিলনিতেও থাকা হয়নি এ দুই পেসারের।

Tags: ডেভিড ওয়ার্নারবল টেম্পারিংলিড স্পোর্টস
Previous Post

রাজধানীর পুলিশ প্লাজায় আগুনের আতঙ্ক

Next Post

আগুনে উদ্বিগ্ন হই, সতর্ক হই না

Next Post
আগুন-সতর্ক

আগুনে উদ্বিগ্ন হই, সতর্ক হই না

কোচিং সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT